Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

হারের পর স্কালোনির বার্তা

মেসি পরবর্তী যুগে ধৈর্য ধরতে হবে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৭
শেয়ার করুন:
মেসি পরবর্তী যুগে ধৈর্য ধরতে হবে

সংগৃহীত ছবি

লিওনেল মেসির অবসরের পর প্রথমবার মাঠে নেমেছিল আর্জেন্টিনা। প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে গেছে তারা। ম্যাচ শেষে কোচ লিওনেল স্কালোনি বলছেন, মেসি পরবর্তী যুগের শুরুতে নতুন খেলোয়াড়দের ওপর আস্থা ও ধৈর্য রাখতে হবে।

স্কালোনি বলছেন, ‘আমরা তাদের কাছ থেকে দলকে নিজেদের কাঁধে বয়ে নিয়ে যাওয়ার আশা করতে পারি না। যৌক্তিকভাবে কিছু বিষয় সংশোধন করার আছে। আমরা জানতাম তারা কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে। এটাই আমাদের করতে হবে, কাজ করে যেতে হবে।’

মেসি নেই, পুরো দলকে নতুন করে গড়ে তুলতে হবে স্বীকার করলেন স্কালোনি, ‘তারা তরুণ এবং আমরা বিশ্বাস করি আমাদের সঠিক মুহূর্তগুলো খুঁজতে হবে। দুর্ভাগ্যবশত, আজ আমরা তাদের ফুটবল উপভোগের জন্য সঠিক সময় খুঁজে পাইনি। আমাদের ধৈর্য ধরতে হবে, কারণ তারা তরুণ যারা তাদের সবটুকু দেবে। আমরা তাদের কাছ থেকে দলকে নিজেদের কাঁধে বয়ে নিয়ে যাওয়ার আশা করতে পারি না। এটা কঠিন, বিশেষ করে একটি দুর্দান্ত প্রতিপক্ষের বিপক্ষে।’

স্কালোনি আরও জানান, ‘হেরে যাওয়ার অনেক উপায় আছে। আমরাও আমাদের সুযোগ পেয়েছিলাম। প্রতিপক্ষ যখন কঠিন পরিস্থিতিতে ফেলে, তখন তাদের অভিনন্দন জানাতে হয়। আমরা সব কাজ করেছি, কিন্তু শেষ পর্যন্ত পুরস্কার পাইনি। এটার জন্য পরিকল্পনা করা যায় না।’

আর্জেন্টিনার জার্সিতে খেলতে অভ্যস্ত হওয়ার সুযোগ দিতে চান কোচ, ‘দলের জন্য ক্রমাগত ভেঙে পড়ার পরিকল্পনা নেই। আমরা এই ছেলেদের আরও স্থিতিশীলতা দিতে চাই। যখন আমি ধৈর্যের কথা বলি, তখন চলমান পর্যায়ে ও দলগত পর্যায়ে ধৈর্যের কথা বলি। এই খৈলোয়াড়দের ধীরস্থির থেকে খেলার প্রয়োজন। আমরা ইতোমধ্যে জানি তারকা খেলোয়াড়রা এখানে নেই এবং যারা আছে তারা ভালো। তাদেরকে আমাদের সময় দিতে হবে। তাদেরকে সেই সুযোগ দিতে হবে। আমরা যে করেই হোক প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। ভাবা যাবে না যে এই তরুণরা ম্যাচ নির্ধারণ করতে যাচ্ছে। আশা করি সেটাই হবে, কিন্তু তাদের ওপর দায়িত্বের বোঝা চাপানো ঠিক হবে না।’

দল ২-০ গোলে পিছিয়ে থাকার পর যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে সন্তুষ্ট স্কালোনি, ‘দল ঘুরে দাঁড়িয়েছিল, তারা ধৈর্য ধরেছিল। আগে সতীর্থদের সম্পর্কে জানতে হবে, তারা কীভাবে খেলে। আর সেটা ম্যাচ খেলে শিখতে পারা যায়। মাঠে প্রতিপক্ষের ওপর নির্ভয়ে চাপ তৈরি করা আমি পছন্দ করি।’

আগামী মঙ্গলবার কর্দোবায় কোস্টারিকার বিপক্ষে বছরের শেষ ম্যাচে পরিবর্তন আসবে বললেন স্কালোনি, ‘মঙ্গলবার আমরা কিছু পরিবর্তন আনব। কিছু খেলোয়াড় হয়তো আবার মাঠে নামবে, সেটাই উচিত।’

 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার