Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

আসিয়ান কাপে ভারতের জায়গায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১৮:৫৫
আসিয়ান কাপে ভারতের জায়গায় বাংলাদেশ

সংগৃহীত ছবি

ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ খেলার সুবর্ণ সুযোগ নিতেই ফিফার অর্থায়নে প্রথমবারের মতো হতে যাওয়া আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করেছিল ভারত। এর পর থেকেই গুঞ্জন ছিল, ফিফা বাংলাদেশ অথবা শ্রীলঙ্কাকে দেবে ভারতের জায়গায় খেলার সুযোগ। আজ বিকালে জরুরী ভার্চুয়াল সভায় আসিয়ান কাপে খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দল কমিটি। বাফুফে সভাপতি ও কমিটিপ্রধান তাবিথ আউয়ালের সভাপতিত্বে এ সভা শেষে আসিয়ান কাপে বাংলাদেশের খেলার বিষয়টি নিশ্চিত করেন সদস্য ছাঈদ হাছান কানন। 

২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ায় হতে যাচ্ছে আট দলের এই টুর্নামেন্ট। বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে। ‘বি’ গ্রুপে রয়েছে ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন ও পাকিস্তান।

দুই গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি খেলবে ফাইনালে। গ্রুপের দুই রানার্স-আপ অবশ্য খেলবে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ। এই টুর্নামেন্টে কোনো সেমিফাইনাল রাখা হয়নি। তবে একেকটি দল কমপক্ষে চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে। নভেম্বরে সাফ চ্যাম্পিয়নের আগে সেপ্টেম্বর-অক্টোবরের জোড়া ফিফা উইন্ডো ভালোভাবে কাজে লাগানোর পরিকল্পনা আগে থেকেই ছিল বাফুফের। সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছিলেন দেশ বা দেশের বাইরে তিন অথবা চার দলের কোন টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ।

এরই মধ্যে ভারত শেষ মুহূর্তে আসিয়ান কাপ থেকে সরে দাঁড়ানোয় সুযোগ আসে বাংলাদেশের সামনে।  কানন আগামীর সময়ের কাছে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের সভাপতি জরুরীভিত্তিতে অনলাইনে সভা আহ্বান করেন এবং আসিয়ান কাপে খেলার বিষয়টি উত্থাপন করেন। আমাদের সামনে তিনি দুটি বিকল্প দিয়েছিলেন। ঘরের মাঠে তিন বা চার দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন অথবা ফিফার অর্থায়নে ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপে অংশগ্রহণ। আমরা আসিয়ান কাপকেই অগ্রাধিকার দিয়েছি।’

এই টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ ফিফার কাছ থেকে আর্থিক অনুদানও পাবে অংশগ্রহণকারী দলগুলো।

আসিয়ান কাপবাংলাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ