Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

সামুয়েলের বিদায়ে বড় ক্ষতি দেখছেন স্কালোনি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১৭:৪৬
সামুয়েলের বিদায়ে বড় ক্ষতি দেখছেন স্কালোনি

সংগৃহীত ছবি

২০৩০ বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনা দলের কোচিং স্টাফে ওয়াল্টার সামুয়েলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। ডিসেম্বরে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার কথা ভাবছেন সাবেক এই ডিফেন্ডার। তবে তাকে দলের সঙ্গে রাখার বিষয়ে সামুয়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, সামুয়েলকে আর্জেন্টিনার সঙ্গে থাকার জন্য বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্কালোনি। সাবেক এই ডিফেন্ডার এর আগে জানিয়েছিলেন, ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হলে তিনি দায়িত্ব ছাড়তে চান। এরপর ইউরোপে প্রধান কোচ হিসেবে কাজ করার সুযোগ খুঁজবেন তিনি।

মেসির অবসরের পর আর্জেন্টিনা যখন নতুন একটি অধ্যায়ে প্রবেশ করছে, তখন দলের কোচিং স্টাফে ধারাবাহিকতা ধরে রাখতে সামুয়েলকে রাখাকে গুরুত্বপূর্ণ মনে করছেন স্কালোনি।

বেনিনের বিপক্ষে বুধবারের ম্যাচের আগে সামুয়েলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে পেশাগত সম্পর্কের চেয়ে বন্ধুত্বকেই গুরুত্ব দেন স্কালোনি, ‘কোনো প্রশ্নই নেই যে সে শুধু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়, সে আমার বন্ধুও। আমি তার জন্য যেটা সবচেয়ে ভালো সেটাই চাই। সে যদি কোনো সিদ্ধান্ত নিতে চায় তাহলে সেটি নেওয়ার পূর্ণ অধিকার তার আছে।’

সামুয়েল চলে গেলে দলের জন্য বড় ক্ষতি হবে বলেও স্বীকার করেছেন স্কালোনি, ‘তার জন্য দরজা খোলা থাকবে। যদি সে চলে যায় তাতেও কোনো সমস্যা নেই। তবে এটি আমাদের জন্য বড় ক্ষতি হবে। সামনে সে না থাকলে কী হয় সেটাই এখন দেখার বিষয়।’

আর্জেন্টিনার সোনালি যুগে কোচিং স্টাফের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সামুয়েল। গত আট বছর ধরে স্কালোনির সঙ্গে কাজ করেছেন সাবেক এই বোকা জুনিয়র্স তারকা। তাদের যৌথ প্রচেষ্টায় ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা।

এ ছাড়া ২০১৯ কোপা আমেরিকায় তৃতীয় এবং ২০২৬ বিশ্বকাপে রানার্সআপ হওয়ার সাফল্যও রয়েছে এই সময়ের মধ্যে।

আর্জেন্টিনার হয়ে টানা তিনটি বিশ্বকাপে দায়িত্ব পালন করা প্রথম কোচ হওয়ার পথে আছেন স্কালোনি। ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দল পুনর্গঠনের কাজ শুরু করা এই কোচের জন্য নিজের বিশ্বস্ত কোচিং স্টাফকে ধরে রাখা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

লিওনেল স্কালোনিওয়াল্টার স্যামুয়েলআর্জেন্টিনা ফুটবল দল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট