আসিয়ান কাপ
এক পরিবর্তন নিয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে নামছে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক

ছবি: বাফুফে
তিন ম্যাচের দুটিতে হেরে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি থমাস ডুলির দল। জাকার্তার গেলোরা বুং কর্ন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি।
সিঙ্গাপুর ম্যাচের দল থেকে একাদশে একটি পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ। শেখ মোরসালিনের জায়গায় জায়গা পেয়েছেন ফরোয়ার্ড শাহরিয়ার ইমন।
এই ম্যাচেও শুরুর একাদশে জায়গা হয়নি ফারহানের।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান (গোলকিপার), সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, হামজা চৌধুরী, শমিত সোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুকি ইতোফুসা ও শাহরিয়ার ইমন।



