Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

বাবা হারানোর রাতে লা লিগা জয়

শিরোপা জয়ের মুহূর্তটি কখনোই ভুলবেন না ফ্লিক

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ মে ২০২৬, ১৬:০৯
শিরোপা জয়ের মুহূর্তটি কখনোই ভুলবেন না ফ্লিক

সংগৃহীত ছবি

এল ক্লাসিকোর কয়েক ঘণ্টা আগেই আসে সেই দুঃসংবাদ। বাবা হারানো খবরেও রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ থেকে সরে দাঁড়াননি বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। ক্যাম্প ন্যুতে রিয়ালকে ২-০ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে কাতালানরা। টানা দুই মৌসুমে লিগ জেতার পর ফ্লিক বলছেন, এই মুহূর্তটি কখনোই ভুলবেন না তিনি।

বাবাকে হারালেও লিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে ছেড়ে যাননি ফ্লিক। ডাগআউটে দাঁড়িয়ে দলকে নির্দেশনা দিয়েছেন। ম্যাচ শেষে পুরো দল তাকে ঘিরেই করেছে শিরোপা উল্লাস।   


আরও পড়ুন

এল ক্লাসিকো জিতেই বার্সার শিরোপা উৎসব

১১ মে ২০২৬

 


ম্যাচ শেষে ফ্লিক জানান, আনন্দ-বেদনার মিশ্র এই অনুভূতি কখনোই ভুলবেন না তিনি, ‘আজ সকালে মা আমাকে বাবার মৃত্যুর সংবাদ জানান। তখন আমি ভাবছিলাম, আমি কি এটা গোপন রাখব, নাকি দলের সঙ্গে শেয়ার করব? আমার কাছে এটা একটা পরিবারের মতো। তাই আমি সিদ্ধান্ত নিই, খেলোয়াড়দের জানাব। আমি এই মুহূর্তটি কখনো ভুলব না। দিনটা আমার জন্য কঠিন ছিল।’

ন্যু ক্যাম্পের ক্লাসিকোয় রিয়ালকে হারিয়ে শিরোপা জেতায় ফ্লিক ও দলের আনন্দটা একটু বেশিই, ‘সমর্থকদের সামনে ক্লাসিকোতে রিয়ালকে হারানো সত্যিই দারুণ অনুভূতি। জয়টা সহজ ছিল না। সবাই ভেবেছিল আমরা হয়তো জিততে পারব, কিন্তু রিয়ালও দুর্দান্ত দল। তবু আমরা ভালো খেলেছি, ভালোভাবে রক্ষণ সামলেছি।’

মৌসুম জুড়ে একের পর এক চোটে জর্জরিত ছিল দল। তবু হাল না ছেড়ে লড়াই করে গেছেন ফ্লিক। ২৯তম লিগ শিরোপা নিশ্চিত করার পর সেই লড়াইয়ের কথাই স্মরণ করলেন ফ্লিক, ‘চোট আমাদের জন্য কাজটা সহজ করেনি, তারপরও আমরা দারুণভাবে খেলেছি। লিগের এই শেষ পর্বে আমরা খুব ভালো পারফরম্যান্স করেছি। রক্ষণে আমরা কিছু ভালো কাজ করেছি। কুবারসি, জেরার্ড মার্টিন, এরিক সবাই অসাধারণ খেলেছে।’

২০১৫ সালে সর্বশেষ চ্যাম্পিযনস লিগ জিতেছিল বার্সা। ফ্লিকের পরের লক্ষ্য দলকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জেতানো, ‘এখন আমাদের লক্ষ্য ১০০ পয়েন্টে পৌঁছানো। অবশ্যই আমরা এখন উৎসব করব। আর আগামী মৌসুমে আমরা চ্যাম্পিয়নস লিগ জয়ের চেষ্টা করব।’

বার্সেলোনাহান্সি ফ্লিকলা লিগা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise