Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ট্রেবল জয়ের পরও কিংসে বিক্ষোভ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ১০:০৯
ট্রেবল জয়ের পরও কিংসে বিক্ষোভ

দুবার লিড নিয়েও শেষে হারের তেতো স্বাদ পেতে হয়েছে মোহামেডানকে। এক দোরিয়েলতন গোমেজেই ফেড কাপ শিরোপা স্বপ্ন শেষ সাদা-কালোদের। অসাধারণ হ্যাটট্রিকে বসুন্ধরা কিংসকে মৌসুমের তৃতীয় শিরোপা এনে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ৩-২ গোলের জয়ে পঞ্চমবারের মতো ফেড কাপ জিতল কিংস। ২০২৩-২৪ মৌসুমে প্রথম ট্রেবল জয়ের অনন্য কীর্তি গড়েছিল তারা। এক মৌসুম পর ফের এই কীর্তি গড়ে কিংস আরেকবার নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে। অথচ একটা সময় মনে হয়েছিল অর্থসংকটে এবার তাদের মৌসুম কাটবে বড্ড সাদামাটা।

গতকাল বুধবার কিংস অ্যারেনায় দোরিয়েলতন ম্যাজিকের আগে ‍এবং পরে বেশ নাটকই হয়েছে। ওয়ার্মআপের জন্য মাঠে আসার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর মাঠে আসেন লিগ শিরোপা জেতা দলটির ফুটবলাররা। ফেড কাপ ফাইনাল জেতার পরও আরেক দফা হতাশার প্রকাশ দেখা গেছে খেলোয়াড়দের মধ্যে। হাসি নেই, শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ বসে রইলেন তারা ডাগআউটে। এরপর একে একে চলে গেলেন সাজঘরে। যাওয়ার আগে একজন ক্ষোভে ফুঁসতে ফুঁসতে বললেন— ‘সবাই তো বিদেশিদের বাহবা দেয়। এবার দেখলেন তো মাসের পর মাস বেতন না পেয়ে আমরা দেশিরাই ট্রেবল জেতালাম দলকে। এবার ক্লাব কর্তারা শিরোপা নিয়ে উল্লাস করুক, আর আমাদের দীর্ঘদিনের বকেয়া বুঝিয়ে দিক।’ খেলোয়াড়রা চ্যাম্পিয়নশিপের মেডেলও নেননি।

শুরুতে অনেক বুঝিয়ে তাদের মাঠে নামিয়েছিলেন ক্লাব কর্তারা। দেরিতে শুরু ম্যাচে অবশ্য বাইরের হতাশা দূরেই রাখলেন দোরি-তপু-রাকিবরা। পাগলাটে ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ঠিকই ক্লাবকে এনে দিলেন শিরোপা।

কিংস অ্যারেনায় এক দিন পর শুরু হওয়া ম্যাচের পঞ্চম মিনিটে মোজাফফরভের অসাধারণ সেট-পিচে লিড নেয় মোহামেডান। বক্সের প্রায় ২০ গজ দূর থেকে উজবেক প্লেমেকারের ফ্রি-কিক কিংস কিপার মেহেদী হাসান শ্রাবণকে বোকা বানিয়ে দূরের পোস্টে জায়গা করে নেয়। ম্যাচের ৯ মিনিটে দোরিয়েলতনের পেনাল্টি সমতায় ফেরায় কিংসকে। আহমেদ ফাহিমের পাস ধরে বক্সে বল নিয়ে ঢুকেছিলেন রাকিব। তাকে ফাউল করেন জুয়েল মিয়া। রেফারি জসিম আক্তার বাজান পেনাল্টির বাঁশি। দোরিয়েলতন সহজেই সুজনকে পরাস্ত করেন।

২২ মিনিটে বক্সের ভেতরে সাইফুলকে কনুই মেরে ফেলে দেন কিংস অধিনায়ক তপু বর্মণ। সঙ্গে সঙ্গে বাজে পেনাল্টির বাঁশি। তবে মোজাফফরভ এবার এগিয়ে নিতে পারেননি মোহামেডানকে।

তবে ৩৫ মিনিটে মোহামেডানের লিড পুনরুদ্ধার করেন সৌরভ দেওয়ান। ডান দিক দিয়ে আক্রমণে উঠে বাইলাইন থেকে কাটব্যাক দেন জাহিদ হোসেন শান্ত। সাইফুল ডামি করে বল ছেড়ে দিলে সৌরভ দারুণ ফিনিশে গোল করেন। ৪ মিনিট পর ব্যবধান আরও বাড়ানোর সুযোগ অবিশ্বাস্যভাবে নষ্ট করেন সৌরভ। ডানদিক থেকে আরিফের মাপা ক্রসে হাত ছোঁয়া দূরত্ব থেকে সৌরভের এলোমেলো শট বার উঁচিয়ে বাইরে যায়।

তবে বিরতি থেকে ফিরেই তাদের সমতা এনে দেন দোরিয়েলতন। ৫১ মিনিটে মাঝমাঠ থেকে রাকিব বল বাড়িয়েছিলেন। তা মোহামেডানের একজনের পায়ে লেগে দিক পরিবর্তন করায় বল পান দোরিয়েলতন। সুজনকে একা পেয়ে ঠান্ডা মাথায় ডান পায়ের প্লেসিংয়ে দ্বিতীয় গোল করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

৭৪ মিনিটে ফাহিমের বাঁদিক থেকে দারুণ সাপ্লাই অল্পের জন্য নাগাল পাননি শাহরিয়ার ইমন। লিড নেওয়ার ভালো সুযোগ নষ্ট হয় কিংসের। ৭৯ মিনিটে অবশ্য আরেকটি দারুণ ফিনিশে নিজের হ্যাটট্রিকের পাশাপাশি কিংসকে প্রথমবারের মতো এগিয়ে নেন দোরিয়েলতন। মাঝমাঠ থেকে শাহরিয়ার ইমন আলতো পাস বাড়ান তাকে। বল নিয়ে দ্রুত আক্রমণে উঠে বক্সে সুজনকে একা পেয়ে যান। মার্কারের ধাক্কায় নিয়ন্ত্রণ হারানোর আগে নিখুঁত টোকায় বল জালে জড়িয়েই জার্সি খুলে বুনো উদযাপনে মাতেন ব্রাজিলিয়ান গোলমেশিন। টুর্নামেন্টে তার ১২তম গোলই কিংসকে দেয় হ্যাটট্রিক ফেড কাপের স্বাদ। দোরির এই গোলে মোহামেডানের ডিফেন্সের দায় অনেক। অলআউট খেলতে গিয়ে নিজেদের রক্ষণ একেবারেই ফাঁকা করে দিয়েছিলেন ডিফেন্ডাররা। বাকি সময় হতাশায় স্বাভাবিক খেলা খেলতে পারেনি মোহামেডান। তাই চাপা যন্ত্রণা নিয়েও চার দিন বাদে ফের শিরোপার আনন্দে মাতেন কিংসের ফুটবলাররা।

মোহামেডানফেড কাপ শিরোপাবসুন্ধরা কিংসকিংস অ্যারেনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক

    মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিতে গিয়ে ইমরান খান আটক

    মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিতে গিয়ে ইমরান খান আটক