Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

নেপথ্যে

বড় ম্যাচের আগে ফুটবলাররা কেন হেয়ার স্টাইল পাল্টান?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫৯
শেয়ার করুন:
বড় ম্যাচের আগে ফুটবলাররা কেন হেয়ার স্টাইল পাল্টান?

বিশ্বকাপ সেমিফাইনালের মতো স্নায়ুচাপের ম্যাচের আগে প্রস্তুতি নেওয়ার অনেক সহজ পথ থাকতে পারে। কিন্তু ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও বেছে নিয়েছিলেন একেবারেই অদ্ভুত এক পন্থা—মাথার প্রায় সব চুল কামিয়ে কপালের ঠিক ওপরে অর্ধচন্দ্রাকৃতির একটুকরো চুল রেখেছিলেন!

২০০২ সালে তুরস্কের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের আগে চোট নিয়ে ভুগছিলেন রোনালদো। ফিটনেস নিয়ে সংবাদমাধ্যমের একের পর এক প্রশ্নে জর্জরিত হয়েছিলেন। হুট করেই কিংবদন্তি এই তারকার পায়ের চোট ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে তার উদ্ভট হেয়ারস্টাইল। প্রায় দুই দশক পর ইউরো ২০২০-এর ক্যাম্পে ইংল্যান্ডের মিডফিল্ডার ফিল ফোডেন হাজির হয়েছিলেন সোনালি (ব্লিচড-ব্লন্ড) চুলে। ২০২৬ বিশ্বকাপে স্পেন চ্যাম্পিয়ন হলে চুল গোলাপি করার প্রতিশ্রুতি রেখেছিলেন গাভি।

আরও পড়ুন

অক্ষয় কুমারের মতো নাচা হলো না শ্রীলঙ্কা কোচের

১২ নভেম্বর ২০২৬

এমনকি ২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে স্প্যানিশ বিস্ময়বালক লামিনে ইয়ামালের চুল কাটাতে তার ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট রোলস-রয়েস গাড়িতে চড়ে টিম হোটেলে হাজির হয়েছিলেন। ফুটবলাররা বরাবরই নিজেদের সাজসজ্জা ও চেহারার ব্যাপারে সচেতন। তবে আধুনিক ফুটবলে ম্যাচ শুরুর আগেই নতুন হেয়ারস্টাইল বিশ্বজুড়ে আলোচনার অন্যতম বড় ‘কনটেন্ট’-এ পরিণত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বড় ম্যাচের ঠিক আগেই কেন ফুটবলারদের মধ্যে এমন নাটকীয় রূপান্তরের প্রবণতা দেখা যায়?

২০০২ বিশ্বকাপে রোনালদোর সেই অদ্ভুত চুলের ছাঁট ফুটবল ইতিহাসের অন্যতম আইকনিক দৃশ্য। চোট ও ফিটনেস নিয়ে সাংবাদিকদের ক্রমাগত জেরায় বিরক্ত হয়ে তিনি এই পথ বেছে নিয়েছিলেন। মাথা কামিয়ে সতীর্থদের কাছে জানতে চেয়েছিলেন কেমন দেখাচ্ছে। সতীর্থরা একবাক্যে বলেছিলেন, অত্যন্ত জঘন্য দেখাচ্ছে। রোনালদো ঠিক এটাই চেয়েছিলেন। তার লক্ষ্য ছিল সংবাদমাধ্যমের মনোযোগ তার পায়ের চোট থেকে সরিয়ে মাথার চুলে নিয়ে আসা।

আরও পড়ুন

ফারহানের গোল দেখে মুগ্ধ ডুলি

১১ নভেম্বর ২০২৬

পরবর্তী সময়ে ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো নিজেই জানিয়েছিলেন, ওই ছাঁটের পর সাংবাদিকেরা তার চোট নিয়ে প্রশ্ন করা বন্ধ করে চুল নিয়ে মেতে ওঠেন, যা তাকে মানসিকভাবে নির্ভার হতে সাহায্য করেছিল। সেমিফাইনালে তুরস্ক এবং ফাইনালে জার্মানির বিপক্ষে জোড়া গোল করে ব্রাজিলকে শিরোপা জেতান তিনি। মনস্তাত্ত্বিক এই কৌশলই পরবর্তী প্রজন্মের ফুটবলারদের জন্য এক অলিখিত মানদণ্ড তৈরি করে দেয়।

নব্বইয়ের দশক এবং দুই হাজারের শুরুর দিকে টেলিভিশন সম্প্রচার ও বাণিজ্যিকীকরণের প্রভাবে ফুটবলাররা একেকজন বড় ব্র্যান্ডে পরিণত হতে শুরু করেন। তখন অন্যদের চেয়ে নিজেকে আলাদাভাবে চেনানোর সবচেয়ে সহজ মাধ্যম ছিল চুলের ছাঁট। ২০০১ সালে ডেভিড বেকহ্যামের ‘মোহক’ কিংবা ২০০৩ সালে ‘কর্নরোজ’ হেয়ারস্টাইল তার মাঠের পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছিল।

আরও পড়ুন

মেসির আচরণ নিয়ে আর্জেন্টাইন কিংবদন্তির সমালোচনা

১১ নভেম্বর ২০২৬

১৯৯৬ সালের ইউরোতে পল গ্যাসকোয়েনের সোনালি চুল ইংল্যান্ডের ফুটবল আবেগের সঙ্গে মিশে গিয়েছিল। আবার ১৯৯৮ বিশ্বকাপে পুরো রোমানিয়া দল একসঙ্গে চুল সোনালি রং করে দলগত সংহতির এক অনন্য নজির গড়েছিল। নতুন একটি হেয়ারস্টাইল মাঠে নামার আগেই অনুশীলনের ছবি বা সংবাদ সম্মেলনে খেলোয়াড়কে আলাদাভাবে উপস্থাপন করে, যার জন্য কোনো ফুটবল কৌশল বোঝার প্রয়োজন হয় না।

বড় ম্যাচের আগে চুলের ছাঁট বদলানোর পেছনে কয়েকটি গভীর মনস্তাত্ত্বিক কারণ কাজ করে বলে মনে করেন বিশেষজ্ঞরা:

নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অনুভূতি: অভিজাত পর্যায়ের ফুটবলে কোচের একাদশ নির্বাচন, রেফারির সিদ্ধান্ত কিংবা বলের বাউন্সের ওপর খেলোয়াড়ের কোনো হাত থাকে না। কিন্তু নিজের চুলের ছাঁট, সময় ও হেয়ার স্টাইলিস্ট নির্বাচনের পুরো নিয়ন্ত্রণ থাকে খেলোয়াড়ের হাতে। চরম অনিশ্চয়তার মুহূর্তে এই ছোট্ট সিদ্ধান্তটি তাদের আত্মবিশ্বাস জোগায়।

প্রস্তুতির অংশ: তারকা হেয়ার স্টাইলিস্ট শেলডন এডওয়ার্ডস (এইচডি কাটজ) এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অনেক ফুটবলারের কাছে ম্যাচের আগে চুল কাটানো ঠিক বুট পরার মতোই জরুরি। এটি না করলে তারা নিজেদের ঠিক প্রস্তুত মনে করেন না।

আরও পড়ুন

ম্যাচ হেরে শ্রীলঙ্কা কোচ বললেন ‘আল্লাহর কাছে জবাব দিতে হবে’

১১ নভেম্বর ২০২৬

নতুন অধ্যায়ের সূচনা: ফাইনালের আগের রাত বা বড় কোনো টুর্নামেন্টে নামা সাধারণ কোনো ঘটনা নয়। পুরোনো অধ্যায় পেছনে ফেলে নতুন শুরু বোঝাতে অনেক তরুণ ফুটবলার বাহ্যিক রূপ বদলে ফেলেন।

দলগত রসায়ন: ড্রেসিংরুমে কারও নতুন বা অদ্ভুত হেয়ারস্টাইল সতীর্থদের মধ্যে হাসি-ঠাট্টা ও খুনসুটির জন্ম দেয়, যা বড় ম্যাচের স্নায়ুচাপ কমাতে দারুণ কার্যকর। ২০২৬ সালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ক্রীড়াবিদদের এ ধরনের ছোটখাটো অভ্যাস বা সংস্কার মানসিক স্বস্তি ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে।

প্রতিশ্রুতি, কিংবদন্তি ও ব্যক্তিগত সংস্কার: সবসময় যে কেবল মানসিক চাপ সামলাতেই চুলের স্টাইল বদলানো হয়, তা নয়। ২০২৬ বিশ্বকাপের আগে গাভি প্রতিশ্রুতি দিয়েছিলেন, স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হলে তিনি চুল গোলাপি করবেন। শিরোপা জয়ের পর তিনি সেই কথা রাখেন। এর আগে ২০১৭ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে ক্রিস্তিয়ানো রোনালদোও কথা দিয়েছিলেন, গোল করলে ও রিয়াল মাদ্রিদ জিতলে তিনি মাথা কামিয়ে ফেলবেন। জোড়া গোল করে তিনি তা-ই করেছিলেন।

আরও পড়ুন

বাংলাদেশকেই সাফের ফেভারিট মানছেন হামজা

১০ নভেম্বর ২০২৬

ইউরো ২০২০-এ ফিল ফোডেনের সোনালি চুল ইংলিশ সমর্থকদের মনে ফিরিয়ে এনেছিল ১৯৯৬ সালের পল গ্যাসকোয়েনের স্মৃতি। অন্যদিকে স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা কুসংস্কারবশত বড় টুর্নামেন্টের আগে সের্হিও রামোসের হাতে মাথা কামিয়ে নিতেন, কারণ তার বিশ্বাস ছিল এতে তিনি নিয়মিত গোল পান। নেইমার ছোটবেলায় রোনালদোর ২০০২ সালের ছাঁট অনুকরণ করেছিলেন, আর বড় হয়ে নিজের ব্যক্তিগত স্টাইলিশের মাধ্যমে নিত্যনতুন রূপে হাজির হয়েছেন। সাম্প্রতিক সময়ে লামিনে ইয়ামাল ম্যাচের আগের সন্ধ্যা বা ম্যাচের দিনেই চুল কাটাতে পছন্দ করেন এবং ২০২৫ কোপা দেল রে ফাইনালের আগে সোনালি চুলে মাঠে নেমে দুটি অ্যাসিস্ট করে দলকে জিতিয়েছিলেন। আধুনিক ফুটবলে খেলোয়াড়দের ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্টরা এখন আর সাধারণ সেলুনে বসে থাকেন না; তারা টিম হোটেল থেকে শুরু করে ব্যক্তিগত বিমানেও খেলোয়াড়দের সঙ্গে ভ্রমণ করেন।

হেয়ারস্টাইলফুটবলারদের হেয়ারস্টাইল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা