Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ম্যাচ হেরে শ্রীলঙ্কা কোচ বললেন ‘আল্লাহর কাছে জবাব দিতে হবে’

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ২২:৪৯
শেয়ার করুন:
ম্যাচ হেরে শ্রীলঙ্কা কোচ বললেন ‘আল্লাহর কাছে জবাব দিতে হবে’

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাধারণত ম্যাচ নিয়েই কথা হওয়া উচিত। সেটাই নিয়ম। কিন্তু শ্রীলঙ্কা কোচ আবদুল্লাহ আল মুতাইরি ম্যাচের মধ্যেই ছিলেন না। গ্রুপ পর্বে বাংলাদেশের কাছে ৪-০ গোলে হারের ক্ষোভ ঝারলেন সংবাদ সম্মেলনে এসে। সাফ কর্মকর্তাদের ওপর রেগে গিয়ে সরাসরি বললেন, ‘সবাইকে আল্লাহর কাছে জবাব দিতে হবে।’

বিষয়টির শুরু হয়েছে তার ফোনে আসা মুঠোফোন বার্তা থেকে। ভুটানের বিপক্ষে ম্যাচে শ্রীলঙ্কা ২-২ গোলে ড্র করায় রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন আবদুল্লাহ। সংবাদ সম্মেলনে সরাসরি নিজের মন্তব্য প্রকাশ করায় সাফ থেকে তাকে শাস্তির সতর্কবার্তা দেওয়া হয়। সেই বার্তা তার ফোনে এসেছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগের দিন মধ্যরাতে।

এ নিয়েই রাগ শ্রীলঙ্কা কোচের। তার বক্তব্য, ‘আমাকে সাফ থেকে গতকাল মধ্যরাতে মুঠো ফোনে বার্তা পাঠানো হয়। সাফের রেফারিং নিয়ে এবং সাফের বিরুদ্ধে কথা বলায় আমার ৬ মাসের বেশি নিষেধাজ্ঞা এবং ১০ হাজার ডলারের মতো জরিমানা হতে পারে। আমার প্রশ্ন এই বার্তা আমাকে টুর্নামেন্ট রেফারি সরাসরি বলতে পারতেন। ম্যাচের পর বলতে পারতেন…মধ্য রাতে কেন! মধ্য রাতে তো আমার স্ত্রীও আমার সঙ্গে কথা বলে না!’

লঙ্কান ফুটবল দলের কোচ বিষয়টিতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। তিনি অতীতের ঘটনা সামনে এনে বলেছেন, ‘একবার ভারতীয় কোচ একজন পাকিস্তানি ফুটবলারের গায়ে হাত দিয়েছিল। সেই ব্যাপারে সাফ থেকে বলা হয় তিনি একজন বিশ্বকাপ খেলা ব্যক্তি….কিন্তু কোনো শাস্তি শোনানো হয়নি। আমি ভুটানের বিপক্ষে কোনো অসৌজন্যমূলক শব্দ উচ্চারণ করিনি। কোনো ফুটবলারের গায়ে হাত দেইনি। তাও আমাকে এমন শাস্তির কথা শোনানো হচ্ছে। তাহলে ভারত কোচকে কিছু বলা হয়নি কেন?’

পাল্টা প্রশ্ন ছোঁড়ার পর শ্রীলঙ্কা কোচ আবদুল্লাহ আরও যোগ করেন, ‘আমি যদি আমেরিকান হতাম, ইউরোপিয়ান হতাম তাহলে কি সাফ আমাকে সরাসরি কিছু বলতো? অবশ্যই না। কারণ যদি তাই হতো তাহলে ভারতের ইউরোপিয়ান কোচকেও শাস্তির কথা শুনানো হতো।’

সবশেষে কোচ জানিয়ে দিলেন সাফ অঞ্চলে তার আর কোচিং করার ইচ্ছা নেই। এটাই তার শেষ সাফ টুর্নামেন্ট। এছাড়া ক্ষোভ ঝেড়ে আরও বলেছেন, ‘আমার মন স্বচ্ছ্ব। আমি কোনো ভুল করিনি। সবাইকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তখন সব কিছু পরিষ্কার হবে। আমি সাফ কর্তকর্তাদের বিরুদ্ধে সব কথা ফেইসবুকে প্রকাশ করবো। সাফ আরবদের পছন্দ করে না, এজন্যই এমনটা করেছে।’

সাফ ফুটবলশ্রীলঙ্কা কোচবাংলাদেশ-শ্রীলঙ্কা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ একাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ একাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা