Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

রোনালদো-পর্তুগাল দ্বন্দ্বে নতুন মোড়

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ২১:০৪
রোনালদো-পর্তুগাল দ্বন্দ্বে নতুন মোড়

সংগৃহীত ছবি

ক্রিস্তিয়ানো রোনালদোকে ঘিরে পর্তুগাল জাতীয় দলে তৈরি হওয়া অস্থিরতা কমাতে এবার উদ্যোগ নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে রোনালদো চলে যাওয়ার পর কয়েক দিন ধরে চলা আলোচনা-সমালোচনার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা শুরু করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার শুক্রবারের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে রোনালদোর সঙ্গে বৈঠকে বসতে চান ফেডারেশনের কর্মকর্তারা। রোনালদোর সম্মতিতেই এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে জাতীয় দলের কোচ জর্জ জেসুসকেও নিয়ে দুই পক্ষের দূরত্ব কমানোর চেষ্টা করা হবে।

ফেডারেশনের মূল লক্ষ্য রোনালদোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা এবং সাম্প্রতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান। একই সঙ্গে জাতীয় দলের হয়ে তার ক্যারিয়ার চালিয়ে যাওয়ার সম্ভাবনাও ধরে রাখতে চায় তারা। সাম্প্রতিক ঘটনাগুলো যেন রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় হয়ে না যায় সেটিও নিশ্চিত করতে চায় ফেডারেশন।

পর্তুগিজ ফুটবলে রোনালদোর অবদান বিবেচনায় তাকে জাতীয় দলের হয়ে সম্মানজনক বিদায় দেওয়ার পক্ষেও ফেডারেশন কর্মকর্তারা। দেশটির ফুটবলের অন্যতম বড় তারকা হিসেবে রোনালদো দীর্ঘ সময় জাতীয় দলের জার্সিতে অবদান রেখেছেন। সেই মর্যাদা অক্ষুণ্ন রেখেই বিষয়টির সমাধান করতে চায় তারা।

মঙ্গলবার জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার পর অবশ্য রোনালদোকে নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি ফেডারেশন। এক বিবৃতিতে তারা শুধু আসন্ন ম্যাচগুলোর প্রস্তুতির দিকে দলের পূর্ণ মনোযোগ থাকার কথা জানায়, ‘পুরো জাতীয় দল আসন্ন ম্যাচ ও নির্ধারিত লক্ষ্য অর্জনের দিকেই সম্পূর্ণ মনোযোগ ধরে রেখেছে।’

এরপর অনেকের ধারণা হয়েছিল, রোনালদোর আচরণে ক্ষুব্ধ হয়েছে ফেডারেশন এবং তার সঙ্গে দূরত্ব তৈরি করতে চাইছে। বিশেষ করে পরের দিন ডেনমার্কের বিপক্ষে ম্যাচে রাফায়েল লেয়াওকে রোনালদোর ৭ নম্বর জার্সি দেওয়ায় সেই ধারণা আরও জোরালো হয়।

তবে মার্কার প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন চিত্র। ফেডারেশন রোনালদোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে নয় বরং চলমান বিরোধ মিটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতেই কাজ করছে।

রোনালদোর ৭ নম্বর জার্সি অন্য খেলোয়াড়কে দেওয়ার পেছনেও ছিল নিয়মের বাধ্যবাধকতা। উয়েফার নিয়ম অনুযায়ী নেশনস লিগে জাতীয় দলের স্কোয়াডে ১ থেকে ২৩ নম্বরের মধ্যে জার্সি নম্বর রাখতে হয়। ফলে রোনালদো ক্যাম্প ছাড়ার পর তার ৭ নম্বর জার্সি খালি রাখার সুযোগ ছিল না।

এদিকে চলমান আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের শেষ ম্যাচের প্রস্তুতি চলছে। আগামী ৫ তারিখ নেশনস লিগের গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে পর্তুগাল। তার আগেই রোনালদোকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি সামাল দিতে ফেডারেশনের উদ্যোগ কতটা ফলপ্রসূ হয় এখন সেটিই দেখার বিষয়।

ক্রিস্তিয়ানো রোনালদোপর্তুগাল ফুটবল দলজর্জ জেসুসউয়েফা নেশনস লিগরাফায়েল লেয়াওপর্তুগাল ফুটবল ফেডারেশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন