Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

চমক রেখে মরক্কোর বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ১৬:৩৫
চমক রেখে মরক্কোর বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

সংগৃহীত ছবি

ইতিহাস গড়ে গত বিশ্বকাপের সেমিতে উঠেছিল মরক্কো। আফকন চ্যাম্পিয়ন মরক্কো এবারও দাপটের সঙ্গে খেলেই পা রেখেছে বিশ্বকাপের মূল পর্বে। কিছুটা চমক রেখেই বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করলেন দলের কোচ মোহাম্মদ উয়াহবি।

২০২২ বিশ্বকাপে চমক দেখানো মরক্কো দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবার দলে নেই। বাদ পড়েছেন অ্যাটলাস লায়ন্সের অভিজ্ঞ ফরোয়ার্ড ইউসেফ এন নেসিরি ও মিডফিল্ডার হাকিম জিয়েশ।

আল-ইত্তিহাদ ফরোয়ার্ড এন নেসিরি চলতি মৌসুমে মরক্কোর হয়ে আফ্রিকা কাপ অব নেশনসের সাত ম্যাচের সাতটিতেই খেলেছিলেন। ফলে তার বাদ পড়া আলোচনার জন্ম দিয়েছে। গত বিশ্বকাপে মরক্কোর আক্রমণভাগের নেতৃত্বও দিয়েছিলেন এন নেসিরি। পর্তুগালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয়সূচক একমাত্র গোলটিও করেছিলেন তিনি। জিয়েশের সঙ্গে কোচের দ্বন্দ্বের কথা শোনা গিয়েছিল বেশ আগে থেকেই। ফর্মে থাকলেও দলে তার জায়গা হয়নি।

দলে আরো জায়গা হয়নি সোফিয়ান বুফাল, জাওয়াদ এল ইয়ামিক এবং আশরাফ দারির মতো ফুটবলারদের, যারা গত বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সেমিফাইনাল দলে ছিলেন।

প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন সাম্প্রতিক সময়ে লিগ ওয়ানে দুর্দান্ত পারফর্ম করা আয়্যুব বাউআদ্দি। গত ১৫ মে রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন জানায়, জাতীয়তা পরিবর্তনের জন্য তার আবেদন ফিফা অনুমোদন করেছে। আগে তিনি ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছিলেন। প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ফ্রাঙ্কফুর্টের আয়ুব আমাইমুনিও।

মরক্কো দলের দুই বড় তারকা আশরাফ হাকিমি ও ব্রাহিম দিয়াজের দিকেই তাকিয়ে থাকবে পুরো দেশ। এবারের বিশ্বকাপে তাদের যাত্রা শুরু হবে ব্রাজিলের বিপক্ষে, ম্যাচটি হবে ১৩ জুন ইস্ট রাদারফোর্ডে। ছয় দিন পর তারা খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে ফক্সবোরোতে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মরক্কো প্রতিপক্ষ হাইতি, ম্যাচটি ২৪ জুন আটলান্টায় অনুষ্ঠিত হবে।

মরক্কোর বিশ্বকাপ দল

গোলকিপার : ইয়াসিন বুনো, মুনির এল কাজুই ও রেদা তাগনাউতি।

ডিফেন্ডার: নুসাইর মাজরাউই, আনাস সালাহ-এদ্দিন, ইউসুফ বেল্লামারি, আশরাফ হাকিমি, জাকারিয়া এল ওউয়াহদি, নায়েফ আগের্ড, ছাদি রিয়াদ, রেদোয়ান হালহাল ও ইসা দিয়প।

মিডফিল্ডার : সামির এল মুরাবেত, আয়্যুব বাউআদ্দি, নিল এল আয়নাউই, সোফিয়ান আমরাবাত, আজ়েদ্দিন ওউনাহি, বিলাল এল খাননুস এবং ইসমাইল সাবিরি।

ফরোয়ার্ড : আবদে এজ়ালজুলি, ছেমসদিন তালবি, সুফিয়ান রহিমি, আয়ুব এল কাবি, ব্রাহিম দিয়াজ, গেসিম ইয়াসিন এবং আয়ুব আমাইমুনি।


ফিফা বিশ্বকাপ ২০২৬মরক্কোআশরাফ হাকিমি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: