অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন

ছবি: বাফুফে
ফিফা প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল। আজারবাইজানে হতে যাওয়া এই টুর্নামেন্টে থাকছে বাংলাদেশও। আজ প্রকাশ করা হয়েছে গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচের সূচি।
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬-এ 'জি' গ্রুপে খেলবে বাংলাদেশ। বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েলস, পর্তুগাল, ইন্দোনেশিয়া, বুরুন্ডি ও ফিজি।
আজারবাইজানের বাকুতে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ফুটবলারদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ১৯১টি দেশ ৩২টি গ্রুপে অংশগ্রহণ করবে। টুর্নামেন্ট চলবে ২২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত।
গ্রুপ পর্বে বাংলাদেশ তিন দিনে মোট পাঁচটি ম্যাচ খেলবে।
ম্যাচের সময়সূচি
২৪ অক্টোবর ২০২৬
বাংলাদেশ বনাম ওয়েলস
সময়: স্থানীয় সময় সকাল ৯:০০টা
২৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ বনাম পর্তুগাল
সময়: স্থানীয় সময় দুপুর ২:৩০টা
বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া
সময়: স্থানীয় সময় রাত ৮:৪৫টা
২৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ বনাম বুরুন্ডি
সময়: স্থানীয় সময় দুপুর ২:৩০টা
বাংলাদেশ বনাম ফিজি
সময়: স্থানীয় সময় রাত ৮:৪৫টা



