Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ভিএআরে কপাল পুড়ল বায়ার্নের?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫৭
শেয়ার করুন:
ভিএআরে কপাল পুড়ল বায়ার্নের?

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে তৈরি হয়েছে ভিএআর বিতর্ক।

চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে যেন গোল উৎসবে মেতেছিল পিএসজি আর বায়ার্ন মিউনিখ। দুই দল মিলে গোল করল ৯টি, শেষ হাসি হাসল পিএসজি। ৫-৪ ব্যবধানে পিএসজির জয়ের রাতে সব ছাপিয়ে আলোচনায় রেফারির একটি বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত। ম্যাচ শেষে ফুটবল বিশ্বে প্রশ্ন উঠেছে, ভিএআর কি তবে বায়ার্নের প্রতি অবিচার করল?

প্রথমার্ধের যোগ করা সময়ে পিএসজির ফরোয়ার্ড উসমান দেম্বেলের একটি ক্রস বায়ার্ন ডিফেন্ডার আলফনসো ডেভিসের হাতে লাগে। শুরুতে রেফারি সান্দ্রো শ্যারার পেনাল্টির আবেদনে সাড়া দেননি। কিন্তু ভিএআর কক্ষ থেকে তাকে মনিটর দেখার পরামর্শ দেওয়া হয়। দীর্ঘক্ষণ যাচাই-বাছাই শেষে রেফারি নিজের সিদ্ধান্ত বদলে পিএসজির পক্ষে পেনাল্টির বাঁশি বাজান।

আরও পড়ুন

৯ গোলের মহাকাব্যে বায়ার্নকে হারালো পিএসজি

২৯ এপ্রিল ২০২৬

ভিএআর রেফারি কার্লোস ডেল সেরো গ্রান্দে মনে করেছেন, ডেভিস তার বাঁ হাতটি বাড়িয়ে রেখেছিলেন। বলটি প্রথমে ডেভিসের শরীরের অন্য অংশে লেগে হাতে গিয়েছিল, তবুও রেফারি একে ‘ইচ্ছাকৃত’ হ্যান্ডবল হিসেবে গণ্য করেছেন। সাবেক প্রিমিয়ার লিগ রেফারি অ্যান্ডি ডেভিস মনে করছেন, বায়ার্নের জন্য এটি অত্যন্ত রূঢ় একটি সিদ্ধান্ত।


তিনি বলেন, ‘বায়ার্ন মিউনিখের প্রতি আমার পূর্ণ সহানুভূতি রয়েছে। বলটি খুব কম দূরত্ব থেকে এসেছে এবং শরীরের অন্য অংশে লেগে ডিফ্লেকশনের পর হাতে লেগেছে। উয়েফার প্রতিযোগিতায় হ্যান্ডবলের নিয়ম কিছুটা কড়া হলেও, প্রিমিয়ার লিগে এমন ঘটনায় কখনোই পেনাল্টি দেওয়া হতো না।’

অ্যান্ডি ডেভিস আরও যোগ করেন, উয়েফা সম্ভবত এই পেনাল্টির সিদ্ধান্তে খুব একটা খুশি হবে না। কারণ, বলের গতিপথ যেভাবে পরিবর্তিত হয়েছিল, সেখানে হাতের অবস্থানই একমাত্র বিবেচ্য হওয়া উচিত ছিল না। গোল উৎসবের এই ম্যাচে শেষ পর্যন্ত এই পেনাল্টিটিই বায়ার্নের হারের অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকে। সমর্থকদের দাবি, রেফারির এই এক সিদ্ধান্তই বায়ার্নের ফাইনালের স্বপ্ন শেষ করে দিয়েছে। 

ভিএআরবায়ার্ন মিউনিখচ্যাম্পিয়নস লিগপিএসজি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ