শেষ মিনিটের গোলে হামজাদের হার
ক্রীড়া ডেস্ক

সংগৃহীত ছবি
লেস্টার থেকে বাংলাদেশি তারকা হামজা চৌধুরী এখন শেফিল্ড শিল্ডে। ইংলিশ চ্যাম্পিয়নশিপে হামজার নতুন দল আজ উলভসের কাছে হেরেছে শেষ মিনিটের গোলে। ৮৯ মিনিট পর্যন্ত শেফিল্ডের একের পর এক আক্রমণ ঠেকালেও শেষ মিনিটে প্রতিরোধ ভাঙে শেফিল্ডের।
৩৫ বছর বয়সী মেক্সিকান স্ট্রাইকার রাউল হিমেনেসের গোলে ১-০ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে উলভস।
এই জয়ে উলভস ইংলিশ চ্যাম্পিয়নশিপে উঠে এসেছে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১১। আর হামজার শেফিল্ড নেমে গেছে ১৪ নম্বরে। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ৯। এই ৭ ম্যাচে শেফিল্ড জিতেছে কেবল ২টি। তারা ড্র করেছে ৩ ম্যাচ আর হেরেছে ২ ম্যাচ।
শেফিল্ডের বিপক্ষে ৬৩ শতাংশ বলের দখল ছিল উলভসের। তবে লক্ষ্যে তাদের শট ছিল ৩টি আর শেফিল্ডের ২টি।



