Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

স্ক্রিনশট প্রিন্ট করে সংবাদ সম্মেলনে হাজির মরিনহো

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭
স্ক্রিনশট প্রিন্ট করে সংবাদ সম্মেলনে হাজির মরিনহো

আতলেলেতিকো মাদ্রিদের বিপক্ষে ডার্বি হারের পর সংবাদ সম্মেলনে অভিনব কায়দায় প্রতিবাদ জানালেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষের দুটি ফাউল নিয়ে রেফারিদের তীব্র সমালোচনা করেন এই পর্তুগিজ কোচ। এমনকি ওই ঘটনাগুলোর স্ক্রিনশট প্রিন্ট করা এ ফোর সাইজের কাগজ হাতে নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন তিনি।

মেট্রোপলিতানো স্টেডিয়ামে রোমাঞ্চকর ও উত্তাপ ছড়ানো ম্যাচে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে দেয় আতলেতিকো মাদ্রিদ। এই হারে চলতি মৌসুমে রিয়ালের এটি দ্বিতীয় পরাজয়। এর আগে সেপ্টেম্বরের শুরুতে রিয়াল বেটিসের কাছে ১-০ ব্যবধানে হেরেছিল তারা।

আরও পড়ুন

আতলেতিকোর মাঠে হারল রিয়াল

২০ সেপ্টেম্বর ২০২৬

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সরাসরি প্রিন্ট করা কাগজগুলো সাংবাদিকদের সামনে ধরে মরিনহো বলেন, 'আমরা সংবাদ সম্মেলন বাদ দিতে পারি, কারণ ম্যাচের মূল গল্পটি ঠিক এখানেই (কাগজে) রয়েছে। ওগুলো স্পষ্ট লাল কার্ড ছিল। পরবর্তীতে ১১ জনের বিপক্ষে ১০ জন নিয়ে আমাদের যে লড়াই করতে হয়েছে, তার পর ভেবে দেখুন ১১ জনের বিপক্ষে ৯ জনের খেলাটা কেমন হতে পারত!'

খেলোয়াড়দের প্রশংসায় তিনি আরও বলেন, 'তাই আমাকে কেবল আমার খেলোয়াড়দের বুকে টেনে নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। তারা নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে এবং প্রথমার্ধেই দারুণ ক্লাস ও ক্যারেক্টার দেখিয়েছে, যা আমাদের দ্বিতীয়ার্ধে জেতার জন্য নিখুঁতভাবে তৈরি করেছিল।'

আরও পড়ুন

সান্ডারল্যান্ডকে হারিয়ে সিটির পাঁচে পাঁচ

২০ সেপ্টেম্বর ২০২৬

ম্যাচের প্রথমার্ধের দুটি ঘটনা নিয়ে প্রধানত ক্ষোভ প্রকাশ করেন মরিনহো। প্রথম ঘটনাটি ৩৭ মিনিটের। রিয়ালের জুড বেলিংহামকে আতলেতিকোর ক্রিশ্চিয়ান রোমেরো কড়া চ্যালেঞ্জ করেন। টিভি রিপ্লেতে দেখা যায়, রোমেরোর স্টাড বেলিংহামের হাঁটুতে আঘাত করেছে। শুরুতে বেলিংহামকে হলুদ কার্ড দেখানো হলেও ভিএআর পর্যালোচনার পর সেই কার্ড তুলে নেওয়া হয় এবং রোমেরোকে হলুদ কার্ড দেখানো হয়। মরিনহোর দাবি ছিল, এটি সরাসরি লাল কার্ড হওয়া উচিত ছিল।

দ্বিতীয় ঘটনাটি ছিল আতলেতিকোর লি কান-ইন কর্তৃক ফেদে ভালভের্দেকে করা ফাউল। মরিনহোর দাবি, এটি সরাসরি লাল কার্ডের যোগ্য। ম্যাচ অফিশিয়ালদের নিয়োগ নিয়েও প্রশ্ন তুলে মরিনহো বলেন, 'আমি বিশ্বাস করতে চাই যে এগুলো নেহাতই ভুল, ঠিক যেমন একজন কোচ ভুল করেন, যেভাবে একজন খেলোয়াড় ভুল করেন।'

আরও পড়ুন

মেসিকে বিদায়ী সংবর্ধনা দেবে বার্সেলোনা

২০ সেপ্টেম্বর ২০২৬

অন্যদিকে এই জয়ে উচ্ছ্বসিত আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে রেফারিং নিয়ে করা মরিনহোর মন্তব্য সম্পর্কে কিছু বলেননি। তিনি কূটনৈতিক ভাষায় বলেন, 'আমরা কোচেরা জনসমক্ষে অনেক চাপের মধ্যে থাকি। মরিনহো, ফ্লিক, পেলেগ্রিনি, আমি কিংবা অন্য যে কেউ হোন না কেন, আমরা কী বলছি সে বিষয়ে খুব সতর্ক থাকা প্রয়োজন।'

মরিনহোর নাম উল্লেখ না করে তিনি আরও যোগ করেন, 'আমাদের অন্যদের, রেফারিদের এবং সহকর্মীদের সম্মান জানাতে জানতে হবে। যখন কেউ সম্মানের সেই সীমারেখা পার করে ফেলেন, তখন সেটা ঠিক নয়। আপনি সেই রেখা অতিক্রম করতে পারেন না।'

হোসে মরিনহোরিয়াল মাদ্রিদলা লিগা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প