Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ফিফা সভাপতি নির্বাচন

ইনফান্তিনোর বিপক্ষে লড়বেন না ওয়েঙ্গার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ২০:৪২
শেয়ার করুন:
ইনফান্তিনোর বিপক্ষে লড়বেন না ওয়েঙ্গার

সংগৃহীত ছবি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিপক্ষে নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্সেন ওয়েঙ্গার। বিবিসির খবর অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়ের মাত্র চার দিন আগে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সাবেক আর্সেনাল কোচ। এতে ইনফান্তিনোর নেতৃত্বের পরিবর্তন চাওয়া ইউরোপীয় ফুটবল সংগঠনগুলো বড় ধাক্কা খেল।

বর্তমানে ফিফার বৈশ্বিক ফুটবল উন্নয়ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ৭৭ বছর বয়সী ওয়েঙ্গার। তাকে এই পদে নিয়োগ দিয়েছিলেন ইনফান্তিনো। তবে একসময় নিজের বসের বিপক্ষেই নির্বাচনে লড়ার কথা ভাবছিলেন ফরাসি এই কোচ। তাকে প্রার্থী করতে জোর চেষ্টা চালিয়েছিলেন বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। এমনকি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও তাকে নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাননি ওয়েঙ্গার।

ইউরোপে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে সমালোচনা বাড়লেও নিজের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী ফিফা সভাপতি। সম্প্রতি তিনি দাবি করেছেন, বিশ্ব ফুটবলের অধিকাংশ সদস্যের সমর্থন তার সঙ্গে রয়েছে। বিশেষ করে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার দেশগুলোর সমর্থন পাওয়ার কথা জানিয়েছেন তিনি।

অন্যদিকে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনসহ কয়েকটি বড় সংগঠন মনে করে, ফিফা সভাপতি হিসেবে ইনফান্তিনো আর উপযুক্ত নন। ওয়েঙ্গারও আগে তার সমালোচনা করেছিলেন। বিশেষ করে বিশ্বকাপের স্বত্ব বিক্রিসংক্রান্ত ১৫ বিলিয়ন পাউন্ডের পরিকল্পনার বিরোধিতা করেছিলেন সাবেক এই কোচ।

ইনফান্তিনোকে সরাতে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার অন্যতম পছন্দের প্রার্থী ছিলেন ওয়েঙ্গার। তার নেতৃত্বে নির্বাচনী লড়াইয়ে শক্ত অবস্থান তৈরির পরিকল্পনা ছিল সংস্থাটির। কিন্তু ওয়েঙ্গার সরে দাঁড়ানোয় এখন নতুন প্রার্থী খুঁজতে হচ্ছে তাদের। মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা মাত্র চার দিন বাকি থাকায় বিকল্প পরিকল্পনা করার জন্য খুব বেশি সময়ও পাচ্ছে না উয়েফা।

এখন পর্যন্ত নির্বাচনে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন দুজন—জাপানের ফিফা কাউন্সিল সদস্য কোজো তাশিমা এবং টটেনহামের সাবেক ডিফেন্ডার রামন ভেগা। তবে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় ভেগার প্রতিদ্বন্দ্বিতা কঠিন হতে পারে। ওয়েঙ্গারের সরে দাঁড়ানোয় আপাতত ফিফার ক্ষমতায় ইনফান্তিনোর অবস্থান আরও শক্ত হলো।

ফিফা সভাপতি নির্বাচনজিয়ান্নি ইনফান্তিনোআর্সেন ওয়েঙ্গারউয়েফাফিফা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা