ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিপক্ষে নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্সেন ওয়েঙ্গার। বিবিসির খবর অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়ের মাত্র চার দিন আগে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সাবেক আর্সেনাল কোচ। এতে ইনফান্তিনোর নেতৃত্বের পরিবর্তন চাওয়া ইউরোপীয় ফুটবল সংগঠনগুলো বড় ধাক্কা খেল।বর্তমানে ফিফার বৈশ্বিক ফুটবল উন্নয়ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ৭৭ বছর বয়সী ওয়েঙ্গার। তাকে এই পদে নিয়োগ দিয়েছিলেন ইনফান্তিনো। তবে একসময় নিজের বসের বিপক্ষেই নির্বাচনে লড়ার কথা ভাবছিলেন ফরাসি এই কোচ...