Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বার্সেলোনায় যাওয়ার পথ বন্ধ আলভারেসের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ২০:২১
বার্সেলোনায় যাওয়ার পথ বন্ধ আলভারেসের

সংগৃহীত ছবি

হুলিয়ান আলভারেসকে নিয়ে বার্সেলোনার আগ্রহের গুঞ্জনের মধ্যেই নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে আতলেতিকো মাদ্রিদ। ক্লাবটির প্রধান নির্বাহী মিগেল অ্যাঞ্জেল গিল মারিন জানিয়েছেন, কোনো মূল্যেই আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে বিক্রি করবে না আতলেতিকো।

ক্লাবের অফিসিয়াল গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গিল মারিন বলেন, আলভারেসের ভবিষ্যৎ নিয়ে ক্লাবের অবস্থান খেলোয়াড়, তার এজেন্ট এবং বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তাকেও জানিয়ে দেওয়া হয়েছে, ‘আমার মতামত পরিষ্কার, ক্লাবের অবস্থানও পরিষ্কার। আমরা বিষয়টি খেলোয়াড়, তার এজেন্ট এবং বার্সেলোনার সভাপতিকেও জানিয়েছি।‘

আলভারেসকে আতলেতিকোর জন্য আদর্শ ফুটবলার উল্লেখ করে তিনি বলেন, ‘আমার কোনো সন্দেহ নেই হুলিয়ানের জন্য বিশ্বের সেরা জায়গা আতলেতিকো মাদ্রিদ। আর আতলেতিকোর জন্য হুলিয়ানই আদর্শ স্ট্রাইকার। আমরা তাকে দলে রাখতে চাই।‘

সম্প্রতি বিশ্বকাপ চলাকালে আলভারেস বলেছিলেন, তিনি একটি স্বপ্ন পূরণ করতে চান। যদিও তিনি কোনো ক্লাবের নাম নেননি, তবে অনেকেই সেটিকে বার্সেলোনায় যাওয়ার ইঙ্গিত হিসেবে দেখেছিলেন।

এদিকে সম্প্রতি লাপোর্তা বলেছিলেন, ‘আলভারেসকে নিয়ে বার্সেলোনার প্রস্তাব অনির্দিষ্টকাল খোলা থাকবে না। এর জবাবে গিল মারিন বলেন, ‘আমি শুধু সভাপতির (লাপোর্তা) মন্তব্য শুনেছি যে তাদের প্রস্তাব চিরদিন খোলা থাকবে না। আমাদের জবাবও পরিষ্কার—আমরা তাকে ছাড়তে চাই না।‘

এরপর আরও কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, ‘১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব আমরা ফিরিয়ে দিয়েছি। ১৫০ মিলিয়ন বা ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব এলেও গ্রহণ করব না।‘

২০৩০ সাল পর্যন্ত আতলেতিকোর সঙ্গে চুক্তিবদ্ধ আলভারেসের রিলিজ ক্লজ ৫০ কোটি ইউরো। এর আগে ক্লাব সভাপতি এনরিকে সেরেসোও জানিয়েছিলেন বার্সেলোনার আগ্রহ থাকলেও আর্জেন্টাইন তারকাকে বিক্রির কোনো ইচ্ছা নেই তাদের। ফলে এখন দেখার বিষয় আলভারেসকে পাওয়ার চেষ্টা চালিয়ে যায় কি না বার্সেলোনা, নাকি অন্য বিকল্পের দিকে ঝুঁকে পড়ে।

হুলিয়ান আলভারেসআতলেতিকো মাদ্রিদবার্সেলোনাহোয়ান লাপোর্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    পাসপোর্ট অফিসে টাকা ছাড়া মেলে না সেবা

    পাসপোর্ট অফিসে টাকা ছাড়া মেলে না সেবা

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    নিয়োগকর্তাকেই কাঠগড়ায় তুললেন মার্শাল

    নিয়োগকর্তাকেই কাঠগড়ায় তুললেন মার্শাল

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী