Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

‘রিয়ালের’ দিওমান্দে হবেন আইভরি কোস্টের প্রধানমন্ত্রী!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৫:৫৭
‘রিয়ালের’ দিওমান্দে হবেন আইভরি কোস্টের প্রধানমন্ত্রী!

সংগৃহীত ছবি

রিয়াল মাদ্রিদে আসাটা এখন সময়ের অপেক্ষা ইয়ান দিওমান্দের। ১৯ বছর বয়সী এই উইঙ্গার লাইপজিগ ছেড়ে রিয়ালের মতো বড় ক্লাবে কতটা কী করতে পারবেন, সেটা বলবে সময়। তবে এত কম বয়সী এই ফুটবলারের মধ্যে এখনই আইভরি কোস্টের প্রধানমন্ত্রী হওয়ার গুণ খুঁজে পেয়েছেন 'এএস ফ্রেনজি'-এর মালিক ওয়েইন ডোরম্যানের। আমেরিকান নিচের সারির লিগে খেলার সময় কিশোর দিওমান্দেকে গাড়িতে করে অনুশীলনে নিয়ে যেতেন ডোরম্যান। তার মতে, দিওমান্দের এমন ব্যক্তিত্ব রয়েছে, যা দিয়ে সে যেকোনো কিছু জয় করে নিতে পারে।

১৯ বছর বয়সী এই উইঙ্গার আরবি লাইপজিগ থেকে ১০০ মিলিয়ন ইউরোর বেশি ট্রান্সফার ফিতে রিয়ালে যোগ দেওয়ার প্রক্রিয়ায় রয়েছেন। জীবনের এই জায়গায় পৌঁছাতে দিওমান্দেকে এর চেয়েও অনেক কঠিন পরীক্ষায় জিতে আসতে হয়েছে।

মাত্র ১৫ বছর বয়সে পরিবার ছেড়ে একাকী আইভরি কোস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান দিওমান্দে। এরপর তিনি হারিয়েছেন তার প্রিয় বোন রোক্সানকে, যিনি কিশোরী বয়সেই এক পার্টিতে বিষাক্ত পানীয় পান করে মারা যান।

দিওমান্দের জীবনের সেই দুঃসময়ে অভিভাবক হিসেবে পাশে দাঁড়িয়েছিলেন ডোরম্যান। তিনি মনে করেন, পরিবারের সান্নিধ্য হারানোর কষ্ট আর স্বজন হারানোর শোকই আজ এই রাতারাতি তারকাখ্যাতি সামলানোর মানসিক শক্তি জুগিয়েছে তাকে।

ডোরম্যান একটি ইংলিশ দৈনিকে বলেছেন, ‘আমার মনে হয়, ফুটবল ক্যারিয়ার শেষে সে একদিন তার দেশের প্রধানমন্ত্রী হতে পারে। তার ব্যক্তিত্ব ও ধরনটাই তেমন। ওর আশপাশে থাকলে বা কথা শুনলেই বোঝা যায়—বয়সের তুলনায় সে কতটা পরিপক্ব। সে নিজেকে যেভাবে পরিচালনা করে, তাতে সে যে কাজেই হাত দিক না কেন, সফল হবেই।’

তিনি আরও যোগ করেন, ‘পরিবার থেকে দূরে থাকা আর একা একা চলতে শেখাটা তাকে নিশ্চিতভাবেই সাহায্য করেছে। সে তার পরিবার এবং মায়ের কথা খুব বলত। আমি শুধু তাকে যতটা সম্ভব স্বাচ্ছন্দ্যে রাখার চেষ্টা করেছি এবং অভিভাবক হিসেবে জীবনের আসল অর্থ বোঝাতে চেয়েছি। আমি তার আসল ব্যক্তিত্বটা চিনি। ১৯ বছর বয়সে ভুল হওয়া স্বাভাবিক, তবে সে মাটির মানুষ।’

গত মৌসুমে বুন্দেসলিগায় ১২ গোল এবং ৮টি অ্যাসিস্ট করার পর বিশ্বকাপে চোখ-ধাঁধানো পারফর্ম করে সবার নজর কাড়েন দিওমান্দে। এরপরই বিশ্বসেরা ক্লাবগুলো তাকে দলে ভেড়ানোর প্রতিযোগিতা শুরু করে। তবে রিয়াল মাদ্রিদ এমন এক প্রস্তাব নিয়ে এগিয়ে আসে, যা তিনি ফেরাতে পারেননি। এখন 'লস ব্লাঙ্কোস' ও লাইপজিগ ট্রান্সফার ফি নিয়ে দরকষাকষি করছে।

ফ্লোরিডায় আঞ্চলিক ফুটবল খেলার মাত্র দুই বছরের মধ্যে একজন তরুণ ফুটবলারের এই উচ্চতায় পৌঁছে যাওয়াটা সত্যিই অবিশ্বাস্য! এর চেয়েও অবাক করা হলো-ক্রিস্টাল প্যালেস, বোর্নমাউথ এবং রেঞ্জার্সের মতো দলগুলো ট্রায়ালের পর তাকে দলে নেয়নি! সেই দিওমান্দে এখন অপেক্ষায় বিশ্বের সবচেয়ে সফল ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদে যাওয়ার।


ইয়ান দিওমান্দেরিয়াল মাদ্রিদআইভরি কোস্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা