Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

রোনালদোর বিদায়ে মেসির নীরবতা নিয়ে আলোচনা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ২০:২৪
শেয়ার করুন:
রোনালদোর বিদায়ে মেসির নীরবতা নিয়ে আলোচনা

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিস্তিয়ানো রোনালদোর অবসরের ঘোষণার পর তাকে শুভেচ্ছা ও সম্মান জানাচ্ছেন সাবেক সতীর্থ থেকে শুরু করে প্রতিপক্ষ ফুটবলাররা। তবে সেই তালিকায় নেই লিওনেল মেসির নাম। আর্জেন্টাইন মহাতারকার এই নীরবতা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে চলছে আলোচনা। কারণ মেসি যখন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন তখন তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন রোনালদো।

বৃহস্পতিবার পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন রোনালদো। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শুভেচ্ছাবার্তার ঢল নামে। তবে সেই তালিকায় মেসিকে দেখা যায়নি।

এর আগে আর্জেন্টিনার হয়ে নিজের শেষ ম্যাচ খেলার পর বিদায় বার্তা দিয়েছিলেন মেসি। গত ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচের পর ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘গতকালের ম্যাচটিই ছিল আমার শেষ। আকাশি-সাদা জার্সিটিকে এখনই মিস করতে শুরু করেছি। আমি জানি, সঠিক সিদ্ধান্তই নিয়েছি। আনন্দ-বেদনায় ভরা অসাধারণ এক যাত্রা ছিল এটি। তবে আমার বিশ্বাস, প্রতিটি পদক্ষেপই সার্থক ছিল।’

মেসির সেই পোস্টে মন্তব্য করেছিলেন রোনালদো। পর্তুগিজ তারকা লিখেছিলেন, ‘লিও, দীর্ঘদিন ধরে নিজের দেশকে প্রতিনিধিত্ব করেছ। তোমার এই গল্প চিরকাল অমলিন থাকবে। আর্জেন্টিনার হয়ে যা অর্জন করেছ, তার জন্য আমার পূর্ণ সম্মান রইল। আলিঙ্গন।’

এমনকি মেসির বাবার মৃত্যুর খবরেও পাশে দাঁড়িয়েছিলেন রোনালদো। গত ১২ আগস্ট বাবাকে হারানোর শোক জানিয়ে দীর্ঘ পোস্ট দিয়েছিলেন মেসি। সেখানে মন্তব্য করে সমবেদনা জানিয়েছিলেন পর্তুগিজ তারকা, ‘এই কঠিন সময়ে তোমার ও তোমার পরিবারের প্রতি রইল আন্তরিক আলিঙ্গন, লিও। শক্ত থেকো।’

তবে রোনালদোর অবসরের ঘোষণার পর এখন পর্যন্ত একইভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি মেসি।

প্রায় দুই দশক ধরে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফুটবল বিশ্বকে মাতিয়ে রেখেছেন এই দুই মহাতারকা। রোনালদো পাঁচবার ব্যালন ডি'অর জিতেছেন, অন্যদিকে মেসির ঝুলিতে রয়েছে আটটি। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হয়ে তাদের দ্বৈরথ ছিল ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণ।

আন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদোর অবসরের ঘোষণার পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেক তারকা ফুটবলার। শুরুতেই প্রতিক্রিয়া জানান নেইমার ও হামেস রদ্রিগেস। দুজনই তাকে কিংবদন্তি বলে অভিহিত করেছেন।

ভিনিসিয়ুস জুনিয়র লিখেছেন, ‘চিরকাল এক নম্বর।’ সাবেক সতীর্থ ও প্রতিদ্বন্দ্বীরাও শুভেচ্ছা জানিয়েছেন তাকে। সের্হিও রামোস নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। রিও ফার্দিনান্দ স্মৃতিচারণ করে লিখেছেন, ‘এটা যেন একটা সিনেমা ছিল, ভাই।’

পেপে মনে করেন ফুটবলের জন্য রোনালদোর অবদান শুধু মাঠের পারফরম্যান্সেই সীমাবদ্ধ নয়। সাবেক সতীর্থ নানি তাকে নিয়ে দিয়েছেন আবেগঘন বার্তা। পর্তুগাল ও ম্যানচেস্টার ইউনাইটেডে একসঙ্গে খেলা এই ফুটবলার রোনালদোর ক্যারিয়ারের অংশ হতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ ছাড়া ব্রুনো ফার্নান্দেস, দিয়োগো দালোত, মার্সেলো ও থিবো কোর্তোয়াও রোনালদোকে বিদায় জানানো তারকাদের তালিকায় রয়েছেন।

ক্রিস্তিয়ানো রোনালদোলিওনেল মেসিরোনালদোর অবসর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’