Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

নেইমারের নাম ঘোষণা হতেই উল্লাসে ফেটে পড়ে জনতা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১১:৩০
নেইমারের নাম ঘোষণা হতেই উল্লাসে ফেটে পড়ে জনতা

নেইমারের নাম ঘোষণা হতেই উল্লাসে ফেটে পড়ে জনতা।

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিলের বিশ্বকাপ দলে ঠাঁই করে নিয়েছেন নেইমার। কোচ ‘ডন’ কার্লো আনচেলত্তির মন অবশেষে গলেছে। সোমবার রাতে ইতালিয়ান এই মাস্টারমাইন্ড যখন নেইমারের নাম ঘোষণা করেন, তখন উপস্থিত জনতা আনন্দ-উল্লাসে ফেটে পড়ে। করতালির পাশাপাশি ড্রামের শব্দে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

ব্রাজিলের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণায় সবচেয়ে আকর্ষণীয় অংশটি ছিল আনচেলত্তি কর্তৃক নেইমারের নাম উচ্চারণ। দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাসের কারণে কোচকে পরবর্তী খেলোয়াড়দের নাম ঘোষণার জন্য কয়েক সেকেন্ড অপেক্ষা পর্যন্ত করতে হয়েছিল। আসলে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নেইমার এবং তার ভক্তদের জন্যই এক বিরাট স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

ভক্তদের স্বস্তি, কারণ তাদের প্রিয় আইডলকে আরও একবার বিশ্বমঞ্চে দেখা যাবে। আর নেইমারের স্বস্তিটা অন্য জায়গায়। চোট ও শারীরিক নানা সমস্যায় দীর্ঘদিন ধরে তিনি জাতীয় দলে সুযোগ পান না। আনচেলত্তি তাকে শতভাগ ফিট হওয়ার কঠিন শর্ত দিয়েছিলেন। এমতাবস্থায় তার বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ঘিরে ভক্তদের এমন পাগলামি মোটেও অপ্রত্যাশিত ছিল না। এমনকি আনন্দের আতিশয্যে একদল সমর্থক এই স্ট্রাইকারের বাড়ির সামনে গিয়েও উদযাপনে মেতে ওঠেন।

আরও পড়ুন

নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিল

১৯ মে ২০২৬

দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে আনচেলত্তি বলেন, ‘আমরা বছরজুড়েই নেইমারকে পর্যবেক্ষণ করেছি। গত বছর সে ধারাবাহিকভাবে খেলেছে এবং বর্তমানে বেশ ভালো শারীরিক অবস্থায় রয়েছে। এই বিশ্বকাপের জন্য সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তবে দলে তার ভূমিকা এবং দায়িত্ব বাকি ২৫ জন খেলোয়াড়ের মতোই সমান। সে মূল একাদশে খেলুক কিংবা বেঞ্চে থাকুক। আমরা মূলত তার ফিটনেস যাচাই করেছি। কারণ নেইমারের মূল সমস্যাটা ছিল শারীরিক।’

আনচেলত্তি আরও যোগ করেন, ‘সাম্প্রতিক ম্যাচগুলোতে সে নিয়মিত খেলেছে এবং বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে নিজের ফিটনেস আরও ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে। এই ধরনের বড় টুর্নামেন্টে নেইমারের অভিজ্ঞতা এবং দলের প্রতি তার ভালোবাসা স্কোয়াডের ভেতরে একটি দারুণ পরিবেশ তৈরি করবে, যা দলের সেরা পারফরম্যান্স বের করে আনতে সাহায্য করবে।’

নেইমারের ডাক পাওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমেও আনন্দের বন্যা বইছে। ব্রাজিলের সাবেক ডিফেন্ডার মার্সেলো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও আপলোড করে নেইমারকে অভিনন্দন জানিয়েছেন। পিছিয়ে ছিলেন না দেশটির সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোর ছেলে ফ্ল্যাভিও বলসোনারোও। নেইমারের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমি আগেই জানতাম! এবার ষষ্ঠ শিরোপা আসছে!’

নেইমারব্রাজিলআনচেলত্তিফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা