Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৪:৩১
নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিল

বিশ্বকাপের ২৬ জনের ব্রাজিলিয়ান দলে রয়েছেন নেইমার। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জিততে হলে দরকার ‘এক্স ফ্যাক্টর’। ব্রাজিলিয়ান দলে সেই জাদুকর নেইমার। তাকে ছাড়া বিশ্বকাপে যাওয়ার ঝুঁকি নিলেন না কোচ কার্লো আনচেলত্তি।

রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে বিশ্বকাপের দল ঘোষণার সময় আনচেলত্তি নেইমারের নাম নিতেই করতালিতে মুখরিত হয়ে উঠেছিল সংবাদ সম্মেলন কক্ষ। এই নামটার প্রতীক্ষাতেই যেন ছিলেন সবাই।

বারবার চোটে পড়ায় বিশ্বকাপ খেলতে নেইমারকে পুরো ফিট হওয়ার শর্ত দিয়েছিলেন আনচেলত্তি। ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে চোট পাওয়ার পর আর জাতীয় দলেও ফেরা হয়নি তার। আল হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে এসে নিজেকে অনেকটাই ফিরে পান নেইমার।

ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি ৭৯ গোল করা নেইমারকে দলে নেওয়ার ব্যাখ্যায় আনচেলত্তি জানালেন,‘ সম্প্রতি ধারাবাহিকভাবে খেলেছে নেইমার। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে শারীরিক অবস্থার আরও উন্নতির সুযোগ পাবে সে। এ ধরনের প্রতিযোগিতায় তার অভিজ্ঞতা এবং দলের মধ্যে তার প্রতি যে ভালোবাসা রয়েছে, সেটা ভালো পরিবেশ তৈরি করতে পারে। আর পারে দলকে সাহায্য করতে।’

আনচেলত্তি আরও যোগ করেন, ‘আমরা সারা বছর ধরে নেইমারকে মূল্যায়ন করেছি, আর দেখোছ যে এই শেষ সময়ে সে ধারাবাহিকভাবে খেলেছে, যা তার শারীরিক অবস্থার উন্নতি করেছে। আমরা মনে করি সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এই বিশ্বকাপেও সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে। তার ভূমিকা এবং দায়িত্ব বাকি ২৫ জনের মতোই। তার খেলার, না খেলার, বেঞ্চে থাকার, বা মাঠে নামার সম্ভাবনা রয়েছে, অন্যদের মতোই তারও একই দায়িত্ব।’

২০১৪, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপের পর এবার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন নেইমার। কাফু, রোমারিওর মতো তারকারা ব্রাজিলকে নিয়ে তাই আশাবাদী হবেন আরও বেশি। কারণ নেইমারের বিশ্বকাপ সম্ভাবনা যখন কমে আসছিল,তখন এই দুজন জোড়ালোভাবে পাশে দাঁড়িয়েছিলেন তার। শিরোপার জন্য অর্ধেক ফিট নেইমারকেও চেয়েছিলেন রোমারিও।

ব্রাজিলের দলে চমক বলতে গোলরক্ষক ওয়েভারতন। বেন্তো ও হুগো সুজোকে বাদ দিয়ে তাকে নেওয়ার ব্যাখ্যায় আনচেলত্তির যুক্তি,‘আমরা ভাবছিলাম যে এই প্রতিযোগিতার জন্য ওয়েভারতনের মতো আরেকজন অভিজ্ঞ খেলোয়াড় প্রয়োজন হবে।’

ব্রাজিলের বিশ্বকাপ দল
গোলরক্ষক: এদেরসন (ফেনারবাচে), ওয়েভারতন (গ্রেমিও),আলিসন (লিভারপুল)।
ডিফেন্ডার: গ্যাব্রিয়েল (আর্সেনাল), রজার ইবানেজ (আল-আহলি), লিও পেরেইরা (ফ্ল্যামেঙ্গো), মার্কিনিওস (পিএসজি), ওয়েসলি (রোমা), অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), ব্রেমার (জুভেন্টাস), দানিলো (ফ্ল্যামেঙ্গো), দগলাস সান্তোস (জেনিত)।
মিডফিল্ডার: দানিলো (বোতাফোগো), ফাবিনিও (আল-ইত্তিহাদ), লুকাস পাকেতা (ফ্ল্যামেঙ্গো), ব্রুনো গিমারেস (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড)।
ফরোয়ার্ড: মাথেউস কুনিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), নেইমার (সান্তোস), রাফিনিয়া (বার্সেলোনা), রায়ান (বোর্নমাউথ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), এনদ্রিক (লিওঁ), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), লুইস এনরিকে (জেনিত)।

নেইমারব্রাজিল২০২৬ বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা