Agamir Somoy E-Paper
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ভিসেন্তে

বার্সেলোনার চেয়ে পিএসজি একধাপ ওপরে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১৫:৫৩
বার্সেলোনার চেয়ে পিএসজি একধাপ ওপরে

উয়েফা চ্যাম্পিয়নস লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনাকে ৪-২ ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেও অবশ্য খুব একটা উচ্ছ্বাসে ভাসছেন না পিএসজি কোচ লুইস এনরিকে। শিষ্যদের সতর্ক করে বলেছেন- আসল লড়াই শুরু হবে আগামী বছরের এপ্রিলে নক-আউট পর্বে। এদিকে পিএসজির প্রশংসায় মেতেছেন সাবেক তারকারা।

বার্সেলোনার বিপক্ষে রোমাঞ্চকর এই জয়ে প্রথমে পিএসজিকে এগিয়ে নেন দেজিরে দুয়ে। দ্বিতীয়ার্ধে বার্সেলোনার হয়ে জাভি এস্পার্ত সমতা ফেরানোর পর দুয়ের সহায়তায় প্যারিসকে আবারও লিড এনে দেন লুকাস হার্নান্দেজ। তবে সাত মিনিট পরই লামিনে ইয়ামালের চমৎকার গোলে সমতায় ফেরে বার্সেলোনা। ম্যাচের শেষ ১০ মিনিটে ভিতিনহা ও ফ্যাবিয়ান রুইজের ব্যাক-টু-ব্যাক দুই গোলে জয় নিশ্চিত করে লুইস এনরিকের দল।

আরও পড়ুন

ভোটিংয়ে মেসিকে পেছনে ফেললেন রোনালদো

২১ অক্টোবর ২০২৬

লিগ পর্বের প্রথম তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট অর্জন করলেও অতীত স্মরণ করিয়ে দিয়ে সংবাদ সম্মেলনে লুইস এনরিকে বলেন, ‘আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে, গত বছরও এই পর্যায়ে আমাদের ৯ পয়েন্ট ছিল। কিন্তু আমরা সরাসরি শেষ ষোলোতে ওঠার শীর্ষ আট দলের মধ্যে ছিলাম না। এই ম্যাচগুলো চূড়ান্ত কিছু নয়। আসল পরীক্ষা হবে আগামী বছরের এপ্রিলে নকআউট পর্বে। প্রতিযোগিতার আসল মুহূর্ত সেটাই।’ ফ্রান্সের সাবেক বিশ্বজয়ী ফুটবলার ভিসেন্তে লিজারাজু।লিগ পর্বের ৮ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ আটটি দল সরাসরি শেষ ষোলোর নকআউট পর্বে জায়গা করে নেবে এবং পরবর্তী ১৬টি দল অবশিষ্ট আটটি টিকিটের জন্য প্লে-অফে মুখোমুখি হবে। খেলোয়াড়দের মানসিকতার প্রশংসা করে ৫৬ বছর বয়সী এই স্প্যানিশ কোচ যোগ করেন, ‘দ্বিতীয়ার্ধের কঠিন মুহূর্তগুলো আমরা যেভাবে সামলে উঠেছি, তাতেই দেখা যায় আমরা কেমন দল এবং যেকোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা আমাদের কতটা রয়েছে।’
আরও পড়ুন

বিক্রি হয়ে যেতে পারে রোনালদোর আল নাসর

২১ অক্টোবর ২০২৬

২০২৩ সালের জুলাইয়ে দায়িত্ব নেওয়া এনরিকের অধীনে ২০২৫ সালের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জেতে পিএসজি। পরবর্তীতে আর্সেনালকে হারিয়ে ইউরোপের শীর্ষ পরাশক্তি হিসেবে শিরোপা ধরে রাখে তারা। এদিকে বার্সেলোনাকে হারানোর উৎসবের মাঝেই সৃষ্টি হয়েছে চোট নিয়ে দুশ্চিন্তা। ম্যাচটিতে চোট পেয়েছেন তিন প্রধান তারকা উসমান দেম্বেলে, মার্কুইনহোস এবং খভিচা কোভারাতসখেলিয়া। তাদের চোটের অবস্থা নিয়ে এখনো চিকিৎসকদের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ফ্রান্সের সাবেক বিশ্বজয়ী ফুটবলার ভিসেন্তে লিজারাজু এনরিকের দলের প্রশংসায় বলেছেন, ‘বার্সেলোনা বর্তমান ইউরোপের অন্যতম সেরা দল। কিন্তু পিএসজি প্রমাণ করেছে, তারা এখন বার্সার চেয়ে এক ধাপ ওপরে। এনরিকের তৈরি এই দলটির সার্বিক কাঠামো এবং দলীয় শক্তি এতটাই মজবুত যে তাদের হারিয়ে দেওয়া প্রায় অসম্ভব মনে হয়।’

বার্সেলোনাপিএসজিলুইস এনরিকেচ্যাম্পিয়নস লিগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী