Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

রোনালদোর উদযাপনেই থামেননি হইলুন্দ, জেসুসকেও ধাক্কা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১৬:৫৪
রোনালদোর উদযাপনেই থামেননি হইলুন্দ, জেসুসকেও ধাক্কা

সংগৃহীত ছবি

ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের ৪-২ গোলের জয়ে আলোচনায় উঠে এসেছেন রাশমুস হইলুন্দ। ম্যাচে গোল করে ক্রিস্তিয়ানো রোনালদোর বিখ্যাত ‘সিউ’ উদযাপন করেছেন ডেনমার্কের এই ফরোয়ার্ড। ম্যাচ শেষে পর্তুগালের কোচ জর্জ জেসুসের সঙ্গে বিতর্কেও জড়িয়েছেন তিনি। একপর্যায়ে জেসুসকে ধাক্কা দেন হইলুন্দ।

ম্যাচের ৫৩ মিনিটে ডেনমার্কের পাল্টা আক্রমণ থেকে গোলটি করেন হইলুন্দ। পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কোস্তা এগিয়ে এলে তাকে চিপ করে বল জালে পাঠান নাপোলির এই স্ট্রাইকার। এরপর কর্নার পতাকার দিকে দৌড়ে গিয়ে রোনালদোর মতো আঙুল ঘুরিয়ে ‘সিউ’ উদযাপন করেন তিনি। গ্যালারিতেও তখন শোনা যায় ‘সিউ’ ধ্বনি।

রোনালদোর ভক্ত হিসেবে পরিচিত হইলুন্দ আগেও পর্তুগিজ তারকার উদযাপন করেছেন। ২০২৫ সালে পর্তুগালের বিপক্ষে ডেনমার্কের ১-০ গোলের জয়ের ম্যাচেও গোল করে রোনালদোর মতো উদযাপন করেছিলেন তিনি।

তবে ম্যাচের পরের ঘটনা নিয়েও তৈরি হয়েছে আলোচনা। জেসুসের সঙ্গে হইলুন্দের কথাকাটাকাটির একপর্যায়ে ডেনিশ ফরোয়ার্ড পর্তুগাল কোচকে ধাক্কা দেন। ঠিক কী কারণে এই ঘটনার সূত্রপাত তা অবশ্য পরিষ্কার নয়। পর্তুগালের সংবাদমাধ্যম ঘটনাটিকে ভিন্নভাবে বর্ণনা করেছে। আ বোলা ঘটনাটিকে অদ্ভুত মুহূর্ত হিসেবে উল্লেখ করেছে। ও জোগো এটিকে হালকা ধাক্কা হিসেবে বর্ণনা করেছে। আর রেকর্ড বলেছে এটি খুব একটা বন্ধুত্বপূর্ণ অঙ্গভঙ্গি ছিল না। তবে জেসুস হাসি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এদিকে রোনালদোকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের মধ্যেই জেসুস নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন। নরওয়ের বিপক্ষে পর্তুগালের ২-১ গোলের জয়ের ম্যাচে রোনালদো পুরো সময় বেঞ্চে ছিলেন। তাকে কিছু সময় খেলানোর কথা বলা হলেও ম্যাচের পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করেন জেসুস।

এরপর ইনস্টাগ্রামে জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত জানান রোনালদো। পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনা এবং জাতীয় দলের সংবাদ সম্মেলনের পর ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। এর ফলে জাতীয় দল থেকে রোনালদোর অবসর নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তবে রোনালদোকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির মধ্যেও নিজের সিদ্ধান্তের জন্য কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন জেসুস। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে পর্তুগাল কোচ বলেন, ‘না, মোটেও নয়। আমার কোনো অনুশোচনা নেই। আমি এখনো একইভাবে চিন্তা করি। কিছু খেলোয়াড়ের বিশেষ মর্যাদা রয়েছে সেটি পরিষ্কার। তবে আমি আবারও বলছি নিয়ম সবার জন্য একই। আমি সব সময় এভাবেই ভেবেছি এবং ভবিষ্যতেও আমাকে এভাবেই ভাবতে হবে।’

এর আগে রোনালদোকে বেঞ্চে রাখার সিদ্ধান্ত নিয়ে জেসুস বলেছিলেন, দলের কোনো খেলোয়াড় কিংবা ফুটবলের অন্য কেউ তার সিদ্ধান্ত বদলাতে পারবেন না। প্রয়োজন হলে রোনালদোকে খেলাবেন, প্রয়োজন না হলে খেলাবেন না। জাতীয় দলে সবার জন্য একই নিয়ম প্রযোজ্য বলেও জানিয়েছিলেন তিনি।

ক্রিস্তিয়ানো রোনালদোজর্জ জেসুসপর্তুগাল ফুটবল দলরাশমুস হইলুন্দ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা