Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

শোক কাটিয়ে মেসির দৃষ্টিনন্দন গোল, তবু জেতেনি মায়ামি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১০:০২
শোক কাটিয়ে মেসির দৃষ্টিনন্দন গোল, তবু জেতেনি মায়ামি

বাবার মৃত্যুশোক কাটিয়ে ওঠে ফের পায়ের জাদু দেখালেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত এক গোল করেছেন আর্জেন্টাইন জাদুকর। তবে মেসির এই নৈপুণ্যের পরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইন্টার মায়ামি। রোমাঞ্চকর ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়েছে।

ঘরের মাঠ চেশায়ারের সুবারু পার্কে ম্যাচ শুরুর মাত্র ১১ মিনিটের মাথায় এগিয়ে যায় ফিলাডেলফিয়া ইউনিয়ন। ডান দিক থেকে ওয়েস্টফিল্ডের বাড়ানো বিপদজনক ক্রসে বক্সের ভেতর থেকে গোল করেন ভ্যাসিলিভ। শুরুতে গোল খেয়ে কিছুটা চাপে পড়েছিল মায়ামি। ১৯ মিনিটে ফিলাডেলফিয়া ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পায়। কিন্তু মায়ামি গোলকিপার সেন্ট ক্লেয়ার ওয়ান-টু-ওয়ান পরিস্থিতিতে দারুণ এক সেভ করে দলকে রক্ষা করেন।

আরও পড়ুন

রিয়ালে ফুটবলারদের ‘কমনসেন্স’ শেখাবেন মরিনহো

২০ আগস্ট ২০২৬

২১ মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান মায়ামির ড্যানিয়েল পিন্টার। এর ৫ মিনিট পর বল পায়ে জাদু দেখান মেসি। ডান দিক থেকে ভেতরে ঢুকে বাঁ পায়ের দুর্দান্ত শটে স্কোরলাইন ২-১ করেন ৩৯ বছর বয়সী সুপারস্টার। রোসারিও থেকে বাবার শেষকৃত্য সেরে ফেরার পর এটিই ছিল তার প্রথম গোল। তবে গোল করার পর খুব বেশি উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি মেসিকে। সতীর্থ সেগোভিয়া, কাসেমিরো ও সুয়ারেজের সাথে আলিঙ্গন করেই তিনি উদযাপন সারেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও সমানে সমান লড়াই চলেছে। ৫৮ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে ইলস্কির বাড়ানো বলে পা ছুঁইয়ে ফিলাডেলফিয়াকে সমতায় ফেরান পিয়েরে। এরপর ভিএআর চেক করে স্বাগতিকদের আরও একটি গোল বাতিল করা হয়। ম্যাচের শেষ দিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে, যার ফলে কেভ্যান সুলিভান ও ব্রাইট লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

আরও পড়ুন

মেসির ফেরায় বিস্মিত সতীর্থরা

১৩ আগস্ট ২০২৬

এই ড্রয়ের ফলে লিগসে কাপ ও ন্যাশভিলের বিপক্ষে হারের হতাশা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবে মায়ামি। ম্যাচটি না জিতলেও তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানেই আছে। ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ন্যাশভিল। আগামী শনিবার টরন্টোর বিপক্ষে মাঠে নামবে মায়ামি।

লিওনেল মেসিইন্টার মায়ামিমেজর সকার লিগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?