Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

রিয়ালে ফুটবলারদের ‘কমনসেন্স’ শেখাবেন মরিনহো

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:৩০
রিয়ালে ফুটবলারদের ‘কমনসেন্স’ শেখাবেন মরিনহো

রিয়াল মাদ্রিদে নিজের দ্বিতীয় অধ্যায়ে নিজের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে খোলাখুলি কথা বলেছেন হোসে মরিনহো। লস ব্লাঙ্কোসদের ডাগআউটে ফিরে নিজের কোচিং দর্শন পরিষ্কার করেছেন এই পর্তুগিজ মাস্টারমাইন্ড। বুধবার এক সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদকে নিয়ে নিজের নতুন দৃষ্টিভঙ্গির কথা জানান তিনি।

প্রথম মেয়াদের সাথে বর্তমান সময়ের তুলনা করে মরিনহো বলেন, ‘আমি বিষয়টিকে একটি মিশন হিসেবে দেখছি, কারণ এর সাথে আবেগ ও ভালোবাসা জড়িত। ২০১০ সালে যখন প্রথমবার এসেছিলাম, তখন আমি নিজের কথা ভেবেছিলাম। ভেবেছিলাম আমি বিশ্বের সেরা ক্লাবে যোগ দিচ্ছি এবং স্বাভাবিকভাবেই নিজের জন্য ভালো কিছু করতে চেয়েছিলাম।’

আরও পড়ুন

জয়ে শুরু আতলেতিকোর, হুয়ান গাম্পার ট্রফি বার্সেলোনার

২০ আগস্ট ২০২৬

নিজের মানসিকতায় পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এখন পরিস্থিতি আলাদা। এখন আমি নিজের জন্য নয়, রিয়াল মাদ্রিদের জন্য এটি (কোচিং) করতে চাই। দৃশ্যমানভাবে দুটি পরিস্থিতিই পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত; তবে আবেগের দিকটাও এখানে বেশি ভারী। আমি এখন রিয়াল মাদ্রিদের কথা ভাবি, নিজের কথা নয়।’

ভবিষ্যৎ পরিকল্পনা ও জয়ের সংস্কৃতির কথা বলতে গিয়ে মরিনহো আরও যোগ করেন, ‘আমি বর্তমান ও ভবিষ্যৎ উভয় ক্ষেত্রেই অবদান রাখতে চাই। আমি স্পষ্টতই জিততে চাই। আমি চাই রিয়াল মাদ্রিদ আবার জয়ী হোক, যা তাদের স্বাভাবিক অবস্থা। তবে কোচের কাজ কেবল বর্তমান নিয়ে নয়, ভবিষ্যৎ প্রস্তুত করাও সমান গুরুত্বপূর্ণ- এই উপলব্ধি বদলাতে চাই না।’

আরও পড়ুন

ইনফান্তিনো আপাতত টিকে গেছেন তবে…

১৯ আগস্ট ২০২৬

দলে কড়া শৃঙ্খলা বজায় রাখার গুঞ্জন উড়িয়ে দিয়ে মরিনহো জানান, তিনি খেলোয়াড়দের ওপর কোনো কঠোর শাসন চাপিয়ে দিতে আসেননি। বরঞ্চ তিনি দলটির মধ্যে পেশাদারিত্বের সাধারণ চর্চা বা প্রজ্ঞা ফিরিয়ে আনতে চান। মরিনহো বলেন, ‘মানুষ ভাবে আমি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার ইচ্ছা নিয়ে এসেছি। না। আমি কমনসেন্স প্রতিষ্ঠা করতে এসেছি। প্রথম দিন থেকেই আমি খেলোয়াড়দের কাছে যা চাই তা হলো কমনসেন্স। মাঠে আসার সময়, চলে যাওয়ার সময়, জিম ও মাঠের কাজ এবং ব্যক্তিগত কৌশলগত বিশ্লেষণ—সবকিছুতেই এটি প্রযোজ্য।’

নিজের মূল মন্ত্র নিয়ে মরিনহো বলেন, ‘স্প্যানিশে কীভাবে বলতে হয় জানি না, তবে পর্তুগিজ ভাষায় আমার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবাদ বা বাক্য রয়েছে। সেই অনুসারে বলা যায়- আমাদের রিয়াল মাদ্রিদে কাজ করা উচিত নয়, আমাদের রিয়াল মাদ্রিদের জন্য কাজ করা উচিত। আমার কাছে এটি এমন একটি মূলমন্ত্র, যা আমাদের সবাইকে প্রতিদিন ধারণ করতে হবে, বুঝতে হবে এবং সাথে নিয়ে চলতে হবে। আমি ঠিক এটাই প্রতিষ্ঠা করতে চাই- রিয়াল মাদ্রিদের জন্য কাজ করা।’

রিয়াল মাদ্রিদহোসে মরিনহোরিয়াল কোচ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?