Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

জয়ে শুরু আতলেতিকোর, হুয়ান গাম্পার ট্রফি বার্সেলোনার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৭:১৯
জয়ে শুরু আতলেতিকোর, হুয়ান গাম্পার ট্রফি বার্সেলোনার

সংগৃহীত ছবি

জয়ে লা লিগা শুরু করল আতলেতিকো মাদ্রিদ। তারা ২-০ গোলে হারিয়েছে মালাগাকে। বদলি নেমে কাং-ইন লি এবং অ্যালেক্স বায়েনা দারুণ দুটি গোলে করে হারান আন্দালুসিয়ার এই দলটিকে।

লা লিগার অপর দল বার্সেলোনা জিতেছে হুয়ান গাম্পার ট্রফি। মৌসুম শুরুর আগে আল আহলিকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে হান্সি ফ্লিকের দল। হামজা আব্দেল কারিম ও রাফিনিয়া গোল করেন কাতালানদের হয়ে। বিরতির পর ব্যবধান কমান জিজো।

আতলেতিকোর সব খেলোয়াড় ফিট ছিলেন না লা লিগার ম্যাচটির জন্য। কোচ ডিয়েগো সিমিওনে বেছে নিয়েছিলেন সবচেয়ে ফিট খেলোয়াড়দের, তাই জায়গা হয়নি আলভারেসের মত তারকার।

প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে হাই-প্রেস করার কৌশলে খেলছিল আতলেতিকো। ৭০ মিনিটে কাং-ইন লি এবং ৮৫ মিনিটে অ্যালেক্স বায়েনার দারুণ দুটি গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

অপর ম্যাচে ২৯তম মিনিটে আল আহলির বিপক্ষে প্রথম গোল পায় বার্সেলোনা। বাঁ দিক থেকে সতীর্থের পাস ছয় গজ বক্সে পেয়ে লক্ষ্যভেদ করেন আব্দেল কারিম। সাবেক দলের জালে বল পাঠিয়ে হাত জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেন তিনি।
বিরতির আগে ডি-বক্সে রাফিনিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গোল করে বার্সাকে এগিয়ে নেন ২-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের শুরুতে মিসরের উইঙ্গার জিজোর গোলে ব্যবধান ২-১ করে আল আহলি। বার্সা পুরো একাদশ বদলে ফেললেও ফ্লিকের দল অবশ্য গোল পায়নি আর।

বার্সেলোনাআতলেতিকো মাদ্রিদলা লিগা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?