Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বাংলাদেশ ছাড়ার আগে যা বলে গেলেন সিবিএফ প্রতিনিধিরা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১৬:৩২
বাংলাদেশ ছাড়ার আগে যা বলে গেলেন সিবিএফ প্রতিনিধিরা

ভারতের মাটিতে প্রীতি ম্যাচ খেলার প্রাক প্রস্তুতির ফাঁকেই বাংলাদেশে এসে ঘুরে গেল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি প্রতিনিধি দল। গতকাল রবিবার তারা ঢাকায় এসে পৌঁছায়। এরপর ঢাকা জাতীয় স্টেডিয়াম, বসুন্ধরা কিংস অ্যারেনাসহ কয়েকটি হোটেল পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি সোমবার ভোর ১:৪০ মিনিটে ঢাকা ত্যাগ করে।

আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, ঢাকা জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনার পিচ এবং এর আশপাশের অবকাঠামো পরিদর্শন শেষে ব্রাজিলিয়ান প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে। তবে তারা ড্রেসিংরুম, টেকনিক্যাল জোন এবং প্রবেশ ও প্রস্থান গেটের নিরাপত্তাসহ কিছু ক্ষেত্রে উন্নতির প্রয়োজনীয়তা উল্লেখ করে। প্রতিনিধিদলটি আরও জানায় যে, অল্প সময়ের মধ্যেই এই সংস্কার কাজগুলো সম্পন্ন করা সম্ভব।

আরও পড়ুন

এমবাপ্পে- এস্তেরের প্রেমের ‘ঘটক’ ছিলেন ভিনিসিয়ুস?

২৪ আগস্ট ২০২৬

বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিনিধি দলটি এই সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের কাছে নিজেদের পর্যবেক্ষণ ও সুপারিশ জমা দেবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন খুব শীঘ্রই ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সাথে একটি আনুষ্ঠানিক বৈঠক করবে। উক্ত বৈঠকে বাংলাদেশে একটি প্রীতি ম্যাচ খেলতে ব্রাজিল জাতীয় দলকে আমন্ত্রণ জানানোর সম্ভাবনা এবং ভবিষ্যতে দলটির জন্য বাংলাদেশকে একটি নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করার বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

সফরের শেষদিকে সিবিএফ প্রতিনিধিদল ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অবকাঠামো উন্নয়ন, পিচ উন্নয়ন, যৌথ কোচিং প্রোগ্রাম, ক্রীড়া বিজ্ঞানের উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের মতো বিষয়গুলোতে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়। ব্রাজিলীয় প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের ফুটবল ভক্তদের প্রতি তাদের কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেন।

আরও পড়ুন

ফিফার নিয়মেই আটকাবে বাংলাদেশ-ব্রাজিলের স্বপ্নের ম্যাচ?

২৪ আগস্ট ২০২৬

তারা উল্লেখ করেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপে ব্রাজিলের প্রীতি ম্যাচগুলোতে তারা বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি দেখেছেন। তারা আশা প্রকাশ করেন যে, ব্রাজিল জাতীয় দল যদি এখানে খেলতে আসে, তবে তারা বাংলাদেশের ফুটবল ভক্তদের কাছ থেকে একই ধরনের সমর্থন ও ভালোবাসা পাবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিশ্বাস করে যে, এই সফর দুই দেশের মধ্যকার ফুটবল সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনসিবিএফবাফুফে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি