ভারতের মাটিতে প্রীতি ম্যাচ
খেলার প্রাক প্রস্তুতির ফাঁকেই বাংলাদেশে এসে ঘুরে গেল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের
(সিবিএফ) একটি প্রতিনিধি দল। গতকাল রবিবার তারা ঢাকায় এসে পৌঁছায়। এরপর ঢাকা জাতীয়
স্টেডিয়াম, বসুন্ধরা কিংস অ্যারেনাসহ কয়েকটি হোটেল পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি সোমবার
ভোর ১:৪০ মিনিটে ঢাকা ত্যাগ করে।
আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, ঢাকা জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনার
পিচ এবং এর আশপাশের অবকাঠামো পরিদর্শন শেষে ব্রাজিলিয়ান প্রতিনিধি দ...