Agamir Somoy E-Paper
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দুর্গম চরে প্রসূতির ভরসা রিমা
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

খেলতে নেমে পর্তুগিজ ফুটবলারের করুণ মৃত্যু

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:০৭
খেলতে নেমে পর্তুগিজ ফুটবলারের করুণ মৃত্যু

পর্তুগালের চতুর্থ সারির ক্লাব রিয়াল স্পোর্ট ক্লাবের হয়ে একটি প্রীতি ম্যাচ খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন তরুণ ফুটবলার কেভিন কাস্ত্রো। মাত্র ২৫ বছর বয়সে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা ফুটবল বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন এবং ক্লাব কর্তৃপক্ষ শনিবার এক বিবৃতিতে কেভিন কাস্ত্রোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

মালভেইরার এস্তাদিও দাস সেইক্সাস স্টেডিয়ামে এস্ত্রেলা দা আমাদোরার বিপক্ষে ম্যাচটি চলাকালীন প্রথমার্ধের মাত্র ১০ মিনিটের মাথায় এই দুর্ঘটনা ঘটে। ম্যাচ চলাকালে হঠাৎ করেই মাঠে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন এই মিডফিল্ডার। তাৎক্ষণিকভাবে দুই ক্লাবের চিকিৎসকরা মাঠে ছুটে যান এবং ডিফিব্রিলেটর ব্যবহারসহ আপ্রাণ চেষ্টা চালিয়েও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ব্রাজিল খেলবে বাংলাদেশে!

২৩ আগস্ট ২০২৬

রিয়াল স্পোর্ট ক্লাব এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানিয়েছে, ‘কেভিন কাস্ত্রো কেবল একজন খেলোয়াড়ই ছিলেন না, তিনি ছিলেন আমাদের পরিবারের একজন সদস্য। মাঠের ভেতরে ও বাইরে—যাদেরই তাঁর সাথে পরিচিত হওয়ার সৌভাগ্য হয়েছে, তাদের সবার হৃদয়েই তিনি গভীর ছাপ রেখে গেছেন।’

কেভিন কাস্ত্রোর আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করেছে তাঁর সাবেক ইংলিশ ক্লাব ওয়েস্ট ব্রোমউইচ অ্যালবিয়নও। ক্লাবটি জানিয়েছে, রবিবার বার্নলির বিপক্ষে ম্যাচের সময় কেভিনের স্মরণে ২৫তম মিনিটে এক মিনিট করতালির মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে এবং খেলোয়াড়েরা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।

উল্লেখ্য, ২০২১ সালে টিনএজার হিসেবে ওয়েস্ট ব্রোমউইচে যোগ দিয়েছিলেন কেভিন। কারাবাও কাপে আর্সেনালের বিপক্ষে ম্যাচে ক্লাবটির সিনিয়র দলের হয়ে তাঁর অভিষেক হয়েছিল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে লিগের ম্যাচেও অভিষেক হয় তাঁর। পরবর্তীতে বার্টন, নটস কাউন্টি এবং গেটসহেডে ধারে খেলার পর ২০২৩ সালের গ্রীষ্মে ক্লাব ছাড়েন তিনি। এরপর ইয়র্ক সিটি, কিংস লিন, চিপেনহাম, কেমব্রিজ সিটি এবং ইস্টবোর্নে খেলে অবশেষে নিজের মাতৃভূমি পর্তুগালে ফিরেছিলেন এই তরুণ ফুটবলার।

পর্তুগালফুটবলারের মৃত্যু
    শেয়ার করুন:
    Advertisement
    সৈকতের বুকে সড়ক!

    সৈকতের বুকে সড়ক!

    ২২ আগস্ট ২০২৬, ১৭:১২

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ২২ আগস্ট ২০২৬, ১৭:১৭

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    ২২ আগস্ট ২০২৬, ১৬:৪৭

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    ২২ আগস্ট ২০২৬, ১৪:৫১

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    ২২ আগস্ট ২০২৬, ১৬:০১

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    ২২ আগস্ট ২০২৬, ১৫:৫৫

    উচ্চশব্দে গান বাজিয়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা

    উচ্চশব্দে গান বাজিয়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা

    ২২ আগস্ট ২০২৬, ১৮:৪১

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    ২২ আগস্ট ২০২৬, ১৪:৫২

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    ২২ আগস্ট ২০২৬, ১৭:৫৭

    সরাইলে নৌকাবাইচে লাখো মানুষের ঢল

    সরাইলে নৌকাবাইচে লাখো মানুষের ঢল

    ২২ আগস্ট ২০২৬, ২১:৪৭

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    ২২ আগস্ট ২০২৬, ১৭:৪৮

    ফের মুখোমুখি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষা ক্যাডার

    ফের মুখোমুখি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষা ক্যাডার

    ২২ আগস্ট ২০২৬, ২০:৫৬

    ‘তৌহিদী জনতার’ বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও

    ‘তৌহিদী জনতার’ বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও

    ২২ আগস্ট ২০২৬, ২১:৩৪

    ‘৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে’

    ‘৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে’

    ২২ আগস্ট ২০২৬, ১৯:০৬

    বিএনপি আমলেই কোণঠাসা বিএনপিপন্থী আমলারা

    বিএনপি আমলেই কোণঠাসা বিএনপিপন্থী আমলারা

    ২৩ আগস্ট ২০২৬, ০৭:৩০

    advertiseadvertise