মেসিকে যে চ্যালেঞ্জ দিলেন কনমেবল সভাপতি

সংগৃহীত ছবি
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ হয়ে গেছে বেনিনের বিপক্ষে। জাতীয় দলের ক্যারিয়ারের ইতি টানার সময়ই নতুন এক চ্যালেঞ্জ দিয়েছেন দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দোমিঙ্গেস।
বুধবার ভোরে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামেন মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, মেসির ক্যারিয়ারকে আরও পূর্ণতা দিতে তাকে কোপা লিবার্তাদোরেসে খেলার চ্যালেঞ্জ দিয়েছেন দোমিঙ্গেস। তার মতে মেসির ক্যারিয়ারে এখন একমাত্র অপূর্ণতা এই প্রতিযোগিতায় খেলা, ‘আমার মনে হয় মেসির ক্যারিয়ারে একমাত্র যে জিনিসটি বাকি আছে, সেটি হলো কোপা লিবার্তাদোরেসে খেলা।’
বুয়েনস এইরেসের মনুমেন্তালে মেসির বিদায়ী ম্যাচে তার সঙ্গে দেখা হওয়ার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। সেখানেই মজা করে মেসিকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি কি এই চ্যালেঞ্জ গ্রহণ করছেন?’ তবে মেসি এর কোনো উত্তর দেননি।
বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে শেষটাও স্মরণীয় করে রেখেছেন আর্জেন্টিনা অধিনায়ক। পেনাল্টি থেকে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের আরও দুটি গোলে অ্যাসিস্ট করেন মেসি।



