মর্নিং স্টার

নিউ ইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ মেজর লিগ সকারের প্লে-অফ নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। দলের এই জয়ে বড় ভূমিকা ছিল অধিনায়ক লিওনেল মেসির। বিরতির আগে যোগ করা সময়ে দে পলের গোলে অ্যাসিস্ট করেছিলেন মেসি। বক্সের সামনে থেকে দারুণ শটে গোলের আগে ডানপ্রান্ত থেকে মেসির পাস পান দে পল। ক্যারিয়ারে এটা মেসির ৪২৭তম অ্যাসিস্ট। সব মিলিয়ে এ মৌসুমে ৩১ ম্যাচে ৪১ গোলে অবদান রেখেছেন এই কিংবদন্তি। ২০২৩ সালে মেসি যোগ দেওয়ার পর এমএলএসের ওই মৌসুমে প্লে-অফে উঠতে পারেনি মায়ামি। তবে এরপর টানা তিন মৌসুমে প্লে-অফে জায়গা করে নিল তারা।



