Agamir Somoy E-Paper
শনিবার, ১১ জুলাই, ২০২৬
আগামীর সময়
দুর্ঘটনা থেকে বাঁচালেন ক্যাপ্টেন আসিফ
শনিবার, ১১ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিতর্কিত সিদ্ধান্তে ৭২ মিনিট বন্ধ ম্যাচে পয়েন্ট খোয়ালো কিংস

স্পোর্টস রিপোর্টার
agamir somoy
প্রকাশ: ০৮ মে ২০২৬, ২১:৩৫
বিতর্কিত সিদ্ধান্তে ৭২ মিনিট বন্ধ ম্যাচে পয়েন্ট খোয়ালো কিংস

সংগৃহীত ছবি

বাইলজের ভ্রান্তিতে কিংস অ্যারেনায় বাংলাদেশ ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘটলো এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি ও কমিশনারদের ভুলে ভরা সিদ্ধান্তে ৭২ মিনিট বন্ধ থাকে খেলা। বসুন্ধরা কিংস ও পুলিশ এফসি'র মধ্যে হওয়া ম্যাচ শেষ পর্যন্ত শেষ হয়েছে। ১-১ ড্রয়ে শিরোপা লড়াইটা জমিয়ে তুলেছে বসুন্ধরা কিংস। অন্য মাঠে আবাহনী ম্যাচ জিতে কিংসের সঙ্গে ব্যবধান নামিয়ে এনেছে এক পয়েন্টে।

কিংস অ্যারেনায় কী হয়েছিল?

শুক্রবার পুলিশ এফসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটা নিজেদের আঙিনায় খেলতে নামে শীর্ষে থাকা কিংস। ৩৫ মিনিটে ব্রাজিলিয়ান দোরিয়েলতন গোমেসের গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণের মধ্যেই পুলিশকে সমতায় ফেরান দোরিয়েলতনের স্বদেশি পাওলো হেনরিক। ৫৩ মিনিটে ১-১ হওয়ার দশ মিনিট পর শুরু হয় নাটক।

বল দখলের লড়াইয়ে ফয়সাল আহমেদ ফাহিমকে ফাউল করে বসেন হেনরিক। আগেই এক হলুদ কার্ড থাকায় এবার তাকে লালকার্ড দেখান রেফারি। এটা নিয়ে পুলিশ প্রতিবাদ করতে শুরু করে। পাশাপাশি তাদের কোচ আসিফ আহমেদ এক সঙ্গে তিনটি পরিবরর্তনের সিদ্ধান্ত নেন। এর মধ্যে ছিলেন এক বিদেশী দানিলো কুইপা। দেশীয় একজনকে তুলে কুইপাকে নামানোর সময় চতুর্থ রেফারি আপত্তিও করেনি।

সেটা দেখে বসুন্ধরা কিংসের অধিনায়ক তপু বর্মণ আপত্তি জানান রেফারিকে। সেই সময় তপুর সঙ্গে বিতর্কের এক পর্যায়ে তাকে ধাক্কা দেন হেনরিক। পুলিশ কোচ ডাগআউট থেকে খেলোয়াড়দের মাঠ ছাড়ার নির্দেশনা দেন। গোলমালটা বাধে বাইলজের অসচ্ছ্বতায় বাইলজে ইংরেজিতে লেখা আছে বিদেশির বদলে বিদেশী নামানো যাবে। একাদশে তিনজন বিদেশী খেলতে পারবে। একজন থাকবেন সাবস্টিটিউট বেঞ্চে।

হেনরিক লাল কার্ড দেখায় পুলিশ কোচ আসিফ লুইপাকে মাঠে নামানোয় শুরু বিপত্তি। একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে তাদের আগের ম্যাচের উদাহরণও টানা হয়। তারা দাবী করেন, পিডব্লিউডির বিপক্ষে লিগের সর্বশেষ ম্যাচের ঘটে এরকমই এক ঘটনা। একটা লালকার্ডে ঘটনায় এক বিদেশী মাঠ ছাড়ার পর দ্বিতীয়ার্ধে পিডব্লিউডি বাংলাদেশি ফুটবলার জমির উদ্দিনের বদলে মাঠে নামায় ঘানার ডাবাঙ্কা কফিকে। রেফারিদের তাতে আপত্তি ছিল না। সেটার অনুমোদনও দিয়েছিলেন।

পুলিশের দাবী, যদি সে ম্যাচে দেশীর বদলে বিদেশী অনুমোদন দেওয়া হয় তবে কেন এই ম্যাচে পুনরাবৃত্তি ঘটবে না? এ নিয়ে ম্যাচ কমিশনার, রেফারিদের মধ্যে চলতে থাকে বিরামহীন আলোচনা। দীর্ঘ সময় কেটে যাওয়ার পর ম্যাচ কমিশনার, রেফারিরা জানান পুলিশ-পিডব্লিউডি ম্যাচের ভুল এই ম্যাচে হওয়ার সুযোগ দেওয়া হবে না। বিতর্কিত এই সিদ্ধান্ত অবশ্য খেলার স্বার্থে মেনে নেয় পুলিশ। ৭২ মিনিট পর খেলা শুরু হয়। দেওয়া হয় ২৭ মিনিটের অতিরিক্ত সময়। তবে কোন দলই আর গোলের মুখ দেখেনি। তাতে ম্যাচ শেষ হয় সমতায়।

জিতে কিংসের সঙ্গে ব্যবধান কমিয়েছে আবাহনী-ফর্টিস

লিগের অপর দুই ম্যাচে জয় পেয়েছে শিরোপা লড়াইয়ে থাকা আবাহনী লিমিটেড ও ফর্টিস এফসি। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে স্বাগতিক পিডব্লিউডিকে ২-০ ব্যবধানে হারিয়েছে আবাহনী। লিগে এটি তাদের টানা সপ্তম জয়। সুলেমান দিয়াবাতে প্রথমার্ধে আবাহনীকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান কাজেম শাহ। ১৬ ম্যাচে আবাহনীর সংগ্রহ ৩৪। বসুন্ধরা শীর্ষে আছে এক পয়েন্ট বেশি নিয়ে।

মানিকগঞ্জে অবনমন অঞ্চলে থাকা ফকিরেরপুলকে ৭-১ ব্যবধানে হারিয়েছে তিনে থাকা ফর্টিস। দলটির গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর বাবু করেছেন চার গোল। আর স্বদেশী ওমেকাচি ওকাফোর দুই এবং নেপালি অনন্ত তামাং করেন এক গোল। ১৬ ম্যাচ শেষে ফর্টিসের সংগ্রহ ৩১। ফকিরেরপুল ১০ পয়েন্ট নিয়ে আছে তলানীতে।

বসুন্ধরা কিংসপুলিশ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    ১২ জুলাই ২০২৬
    সকাল ৭:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    সুইজারল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    সুপার-সাব মেরিনোর গোলে সেমিফাইনালে স্পেন

    সুপার-সাব মেরিনোর গোলে সেমিফাইনালে স্পেন

    ১১ জুলাই ২০২৬, ০০:১২

    গিট্টু, বাঘা, বাউল, পারুলদের সঙ্গে মুস্তাফা মনোয়ার স্মরণ

    গিট্টু, বাঘা, বাউল, পারুলদের সঙ্গে মুস্তাফা মনোয়ার স্মরণ

    ১১ জুলাই ২০২৬, ০০:১৪

    স্কালোনির কি মনে আছে পোজ্জোর রেকর্ড!

    স্কালোনির কি মনে আছে পোজ্জোর রেকর্ড!

    ১১ জুলাই ২০২৬, ০০:৪৭

    রাশিয়াকে রুখতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ৪ সিনেটরের সমঝোতা

    রাশিয়াকে রুখতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ৪ সিনেটরের সমঝোতা

    ১১ জুলাই ২০২৬, ০১:৩৮

    আরও ভয়ংকর বর্ষার মুখোমুখি কক্সবাজার

    আরও ভয়ংকর বর্ষার মুখোমুখি কক্সবাজার

    ১১ জুলাই ২০২৬, ০২:২০

    মৃত্যুর গুজবে থানায় হামলা-ভাঙচুর, সেই রিয়াজ কারাগারে

    মৃত্যুর গুজবে থানায় হামলা-ভাঙচুর, সেই রিয়াজ কারাগারে

    ১১ জুলাই ২০২৬, ০৫:৫২

    সস্তা গল্প বানালে দর্শক বুঝে ফেলে

    সস্তা গল্প বানালে দর্শক বুঝে ফেলে

    ১১ জুলাই ২০২৬, ০৫:৩৪

    জন্মদিনের উপহার পেয়ে...

    জন্মদিনের উপহার পেয়ে...

    ১১ জুলাই ২০২৬, ০৫:৩৩

    পানির নিচে রাশমিকার অ্যাকশন

    পানির নিচে রাশমিকার অ্যাকশন

    ১১ জুলাই ২০২৬, ০৫:৩৩

    অবশেষে বিজয়কে সবুজ সংকেত

    অবশেষে বিজয়কে সবুজ সংকেত

    ১১ জুলাই ২০২৬, ০৫:৩৩

    আর কয়দিন থাকবে বৃষ্টিবলয় ‘ধারা’, জানা গেল পূর্বাভাসে

    আর কয়দিন থাকবে বৃষ্টিবলয় ‘ধারা’, জানা গেল পূর্বাভাসে

    ১১ জুলাই ২০২৬, ০৭:৫২

    সরকার মানে একটা বড় এনজিও

    সরকার মানে একটা বড় এনজিও

    ১১ জুলাই ২০২৬, ০৫:৩১

    ‘মিলনের শ্বাসরোধী কথা’

    ‘মিলনের শ্বাসরোধী কথা’

    ১১ জুলাই ২০২৬, ০৫:৩০

    ‘একদিন একরাইত পেটে দানা পড়ল না’

    ‘একদিন একরাইত পেটে দানা পড়ল না’

    ১১ জুলাই ২০২৬, ০৪:২৯

    আজকের নামাজের সময়সূচি (১১ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (১১ জুলাই)

    ১১ জুলাই ২০২৬, ০৭:৩৩

    advertiseadvertise