Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ইনজুরির মিছিল বার্সেলোনায়, দুশ্চিন্তায় ফ্লিক

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১৮:২৩
শেয়ার করুন:
ইনজুরির মিছিল বার্সেলোনায়, দুশ্চিন্তায় ফ্লিক

সংগৃহীত ছবি

খেলাধুলায় চোট-আঘাত খুবই স্বাভাবিক ঘটনা। দীর্ঘ প্রতিযোগিতামূলক মৌসুমে ব্যথা, পেশির চোট কিংবা গুরুতর ইনজুরির কারণে অনেক খেলোয়াড়কেই মাঠের বাইরে থাকতে হয়। তবে বার্সেলোনার পরিস্থিতি এখন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উদ্বেগজনক। ক্লাবটির পুরুষ ও নারী ফুটবল দল, বার্সা আতলেতিক এমনকি বাস্কেটবল দলেও বাড়ছে ইনজুরির সংখ্যা।

স্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনার ইনজুরি সংকট ক্রমেই বড় হচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছে ক্লাব কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ত সূচি, ইউরোপীয় প্রতিযোগিতা এবং বিভিন্ন টুর্নামেন্টে ম্যাচের সংখ্যা বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়ছে খেলোয়াড়দের ওপর। ইনজুরি ঠেকাতে ফিজিওথেরাপিস্ট ও পুনর্বাসন বিশেষজ্ঞের সংখ্যা বাড়িয়েছে ক্লাবটি। পাশাপাশি উন্নত করার চেষ্টা চলছে খেলোয়াড়দের চোট প্রতিরোধের ব্যবস্থাও। তবে তাতেও মিলছে না কাঙ্ক্ষিত ফল।

২০২৬ সালের জুলাইয়ে দলের ফিজিক্যাল বিভাগ আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নেন প্রধান কোচ হানসি ফ্লিক। তার কোচিং স্টাফে যোগ দেন ইয়ান কুগেল। মৌসুমের শেষ দিকে খেলোয়াড়দের চোটের পুনরাবৃত্তি ঠেকানো এবং অক্টোবর-নভেম্বরে দলের পারফরম্যান্সে যে ঘাটতি দেখা দিয়েছিল, তা কাটিয়ে ওঠাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

কিন্তু এরপরও থামছে না পেশির চোট। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে দীর্ঘ ভ্রমণ, আন্তর্জাতিক বিরতিতে ব্যস্ততা এবং প্রতি তিন-চার দিন পরপর ম্যাচ খেলতে হচ্ছে ফুটবলারদের। প্রতিটি ম্যাচেই জয়ের জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। ফলে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পাচ্ছেন না তারা।

বার্সেলোনার পুরুষ দলের মতো নারী দলও একই সমস্যায় ভুগছে। অন্যদিকে, স্পেনের দ্বিতীয় বিভাগে মাঠের মান, উয়েফা ইয়ুথ লিগে দীর্ঘ ভ্রমণ এবং বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টের ব্যস্ত সূচি বার্সা আতলেতিকের খেলোয়াড়দেরও ভোগাচ্ছে।

বাস্কেটবল দলেও পরিস্থিতি প্রায় একই। প্রতি দুই-তিন দিন পরপর ম্যাচ, সঙ্গে এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ—সব মিলিয়ে চোটে পড়ছেন একের পর এক খেলোয়াড়।

বার্সেলোনার পুরুষ দলে চোটের তালিকা

ব্যস্ত সূচির কারণে ফ্লিকের দলকে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়াই মাঠে নামতে হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক বিরতির সময়গুলোতে ইনজুরির ঝুঁকি বেড়েছে। প্রতি তিন দিন পরপর উচ্চ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে গিয়ে পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন না ফুটবলাররা।

রিয়াল বেতিস, পিএসজি ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে টানা ম্যাচগুলোতে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। এই সময় এরিক গার্সিয়া, জুলস কুন্দে, জাভি এসপার্ট ও দানি ওলমো চোটে পড়েন। জেরার্ড মার্টিনও অস্বস্তিতে ভুগেছেন।

দলের চোটের তালিকায় রয়েছেন—

রোদ্রি: হ্যামস্ট্রিংয়ের চোটে ২৩ দিন মাঠের বাইরে ছিলেন।
জাভি এসপার্ট: গোড়ালির চোটে ৩২ দিন ধরে মাঠের বাইরে। আরও তিন সপ্তাহ লাগতে পারে ফিরতে।
আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন: পায়ের সোলিয়াস পেশিতে ব্যথার কারণে সাত দিন খেলতে পারেননি।
আলেহান্দ্রো বালদে: ডান গোড়ালিতে সামান্য চোট পেয়েছেন। এক সপ্তাহের মধ্যে ফিরতে পারেন।
রুনি বার্দঘজি: হাঁটুর এসিএল (অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট) ছিঁড়ে যাওয়ায় ১০৮ দিন ধরে মাঠের বাইরে। আগামী মার্চে ফেরার সম্ভাবনা রয়েছে।
লামিন ইয়ামাল: গোড়ালির ব্যথায় তিন দিন মাঠের বাইরে ছিলেন। দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে ম্যাচে ফেরার কথা রয়েছে।
হামজা আবদেলকরিম: পেশির ক্লান্তিতে গত সপ্তাহ থেকে খেলতে পারছেন না। কবে ফিরবেন, তা এখনো নিশ্চিত নয়।

বার্সেলোনা নারী দলেও একই চিত্র

পেরে রোমেউয়ের অধীনে বার্সেলোনার নারী দলও গত দুই মাসে চোটের সমস্যায় ভুগছে। বিশেষ করে পেশির চোটে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে হারাতে হয়েছে তাদের।

গত কয়েক বছর ধরেই এই সমস্যার সঙ্গে লড়ছে দলটি। সমাধান খুঁজতে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।

লাইয়া আলেক্সান্দ্রি: ডান হাঁটুর এসিএল ছিঁড়ে যাওয়ায় ২৯৪ দিনের বেশি সময় ধরে মাঠের বাইরে। বর্তমানে পুনর্বাসনের শেষ ধাপে রয়েছেন।
ভিকি লোপেস: ডান পায়ের উরুর রেক্টাস ফেমোরিস পেশিতে চোট পেয়েছেন। পরে আবার চোটে পড়ায় নতুন করে ছয় থেকে আট সপ্তাহের বিশ্রাম প্রয়োজন।
কিকা নাজারেথ: ডান পায়ের রেক্টাস ফেমোরিস পেশিতে চোটে চার থেকে পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন।
কেরোলিন নিকোলি: ডান পায়ের সোলিয়াস পেশিতে চোট পেয়ে প্রায় ২৮ দিন মাঠের বাইরে।
ইরেনে পারেদেস: বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ২১ দিন খেলতে পারেননি। ১২ নভেম্বর চিকিৎসকদের ছাড়পত্র পেলেও সর্বশেষ তিন ম্যাচে খেলেননি।
শার্লোটা ওলান্ডার: চোট ও বারবার ফিরে আসা সমস্যার কারণে চলতি মৌসুমে এখনো একটি ম্যাচও খেলতে পারেননি। তাঁর চোটের ধরন সম্পর্কে বিস্তারিত জানায়নি ক্লাব।



বার্সেলোনাহানসি ফ্লিকবার্সেলোনা ইনজুরি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত