খেলাধুলায় চোট-আঘাত খুবই স্বাভাবিক ঘটনা। দীর্ঘ প্রতিযোগিতামূলক মৌসুমে ব্যথা, পেশির চোট কিংবা গুরুতর ইনজুরির কারণে অনেক খেলোয়াড়কেই মাঠের বাইরে থাকতে হয়। তবে বার্সেলোনার পরিস্থিতি এখন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উদ্বেগজনক। ক্লাবটির পুরুষ ও নারী ফুটবল দল, বার্সা আতলেতিক এমনকি বাস্কেটবল দলেও বাড়ছে ইনজুরির সংখ্যা।স্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনার ইনজুরি সংকট ক্রমেই বড় হচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছে ক্লাব কর্তৃপক্ষ।আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ত সূচি, ইউরোপীয় প্রতিযোগিতা এবং বিভিন্ন টুর...