Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

অভিষেকের অপেক্ষা বাড়ছে ম্যানইউর ‘কিড মেসি’র

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৪
অভিষেকের অপেক্ষা বাড়ছে ম্যানইউর ‘কিড মেসি’র

ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমির নতুন বিস্ময় বালক জে জে গ্যাব্রিয়েলকে নিয়ে উত্তেজনার শেষ নেই। তবে ১৫ বছর বয়সী এই বিস্ময় প্রতিভাকে নিয়ে অতিরিক্ত তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছেন ক্লাবটির কিংবদন্তি স্ট্রাইকার অ্যান্ডি কোল। গ্যাব্রিয়েলের প্রতিযোগিতামূলক অভিষেক এ মৌসুমে নাও হতে পারে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি স্টকহোমে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে ম্যানইউর জার্সিতে অনানুষ্ঠানিক ম্যাচে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ড গড়েন গ্যাব্রিয়েল। ‘কিড মেসি’ হিসেবে পরিচিত এই তরুণ প্রতিভা আগামী ৬ অক্টোবর ১৬ বছরে পা দেবেন, যার ফলে সিনিয়র দলের হয়ে তার খেলার আইনি পথ আরও সুগম হবে।

আরও পড়ুন

মেসি কি নবম ব্যালন ডি’অর জিততে পারবেন?

০৯ সেপ্টেম্বর ২০২৬

তবে প্রিমিয়ার লিগের কড়াকড়ি নিয়ম এবং তার কম বয়স বিবেচনায় চলতি ২০২৬-২৭ মৌসুমে তাকে মাঠে নামানো নিয়ে কিছুটা সংশয়ে আছেন ১৯৯৯ সালের ট্রেবল জয়ী ফরোয়ার্ড অ্যান্ডি কোল। ক্যাসিনো ব্র্যান্ড ‘ইউনিবেট’-এর সৌজন্যে ‘গোল ডটকম’-এর সঙ্গে আলাপকালে কোল বলেন, ‘আমি নিশ্চিত নই (সে এ মৌসুমে খেলবে কি না), কারণ সে এখনও ভীষণ তরুণ। প্রিমিয়ার লিগ সহজ নয় এবং সে এখনও নিজের পেশাদার ক্যারিয়ারের পাঠ নিচ্ছি।’

তরুণ এই ফরোয়ার্ডের প্রশংসা করে কোল আরও বলেন, ‘আমি জানি এই মুহূর্তে তাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তার দারুণ প্রতিভা রয়েছে এবং সঠিক সময় এলেই তাকে সুযোগ দেওয়া হবে। সেটা এখনই বা এই মৌসুমে নাও হতে পারে, তবে সে যা করে যাচ্ছে তাকে সেটাই করে যেতে হবে।’

আরও পড়ুন

এমবাপ্পের রেকর্ডের রাতে রিয়ালের দুর্দান্ত জয়

০৯ সেপ্টেম্বর ২০২৬

এদিকে ম্যানইউর আরেক সাবেক তারকা লি শর্প মনে করেন, গ্যাব্রিয়েলের সঠিক পরিচর্যাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘সঠিক সময়ে সুযোগ দেওয়াটাই আসল ব্যাপার। আপনি চান না যে ছেলেটির আত্মবিশ্বাস ভেঙে যাক কিংবা সে মাঠে নেমে বাজে ট্যাকলের শিকার হয়ে ক্যারিয়ারের শুরুতেই ইনজুরিতে পড়ুক। আমার মনে হয় এ মৌসুমে হয়তো আমরা তাকে কোনো ম্যাচের শেষ ১০ মিনিটের জন্য মাঠে দেখতে পারি, অথবা যদি তা না হয়, তবে হয়তো আগামী মৌসুমে।’

অন্যদিকে ওয়েইন রুনির বড় ছেলে কাই রুনিও ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি থেকে মূল দলের দিকে এগোচ্ছেন। বাবার মতো ফরোয়ার্ড পজিশনে খেলা এই কিশোরকে নিয়ে বলতে গিয়ে অ্যান্ডি কোল বলেন, ‘ফুটবল নানা গল্পে ভরপুর, তাই আমাদের কেবল অপেক্ষা করে দেখতে হবে।’ এছাড়া ফ্রা ক্যাম্পবেল ও ওয়েস ব্রাউনের মতো সাবেক তারকারাও কাই রুনির কঠোর পরিশ্রম এবং নিজের যোগ্যতায় এগিয়ে যাওয়ার ক্ষমতার প্রশংসা করেছেন।

ম্যানচেস্টার ইউনাইটেডজে জে গ্যাব্রিয়েলকিড মেসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    advertiseadvertise