Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন হাকিমি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১৭:২৮
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন হাকিমি

সংগৃহীত ছবি

ধর্ষণের অভিযোগে বিচারের সম্মুখীন হতে হবে মরক্কোর অধিনায়ক ও পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমিকে। ফরাসি প্রসিকিউটররা বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২৩ সালে প্যারিসে নিজের বাড়িতে ২৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে এই ২৭ বছর বয়সী ডিফেন্ডারের বিরুদ্ধে।

প্যারিসের পশ্চিম উপশহর নান্তেরের পাবলিক প্রসিকিউটরের কার্যালয় ২০২৩ সালের মার্চে প্রাথমিক তদন্ত শুরু করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক তদন্তকারী বিচারক বিচার অনুষ্ঠানের নির্দেশ দেন। ফরাসি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিচার বাতিলের আবেদন জানিয়েও ব্যর্থ হয়েছেন হাকিমি। তবে বিচারের তারিখ এখনও নির্ধারিত হয়নি।

হাকিমি শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ বার্তায় তিনি লেখেন, ‘বিচারব্যবস্থা আমার চোখের দিকে তাকিয়ে বলেছে — তুমি বিখ্যাত না হলে এই মামলা কখনো হতো না। বছরের পর বছর আমি চুপ ছিলাম। বিশ্বাস করতাম, ধৈর্য ধরলে এবং বিচারব্যবস্থার উপর আস্থা রাখলে সঠিক সিদ্ধান্তই আসবে। আজ আমার পরিবার, আমার জীবন এবং সত্যের বিনিময়ে এমন একটি গল্প বলা হচ্ছে যেটা আমার নয়। এই বিচারের জন্য আমি প্রথম দিন থেকেই অপেক্ষা করছিলাম — এবার অবশেষে সত্য বলার সুযোগ পাব।’

অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী রাশেল-ফ্লোর পার্দো বলেছেন, ‘তিন বছরেরও বেশি সময়ের আইনি লড়াইয়ের পর এই সিদ্ধান্ত আমার মক্কেলের জন্য স্বস্তি ও আশার বার্তা নিয়ে এসেছে। বিচারব্যবস্থা তার কথা শুনেছে এবং তাকে বিচার পাওয়ার অধিকার দিয়েছে। এই বিচার অন্য নারীদের সাহস দেবে এবং ফুটবল বিশ্বসহ সামগ্রিকভাবে যৌন সহিংসতার বিষয়ে বিদ্যমান অস্বীকৃতি ও দায়মুক্তির সংস্কৃতিকে দুর্বল করবে।’

বিশ্বকাপে মরক্কোর তিনটি গ্রুপ পর্বের ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে এবং দলটি সেখানেই অবস্থান করছে। তবে নকআউট পর্বে উঠলে কানাডা বা মেক্সিকোয় ম্যাচ হলে হাকিমির প্রবেশাধিকার নিয়ে জটিলতা তৈরি হতে পারে। কানাডার সরকারি নীতি অনুযায়ী, যে কোনো ব্যক্তি যার বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে বা যিনি দণ্ডিত হয়েছেন, তাকে প্রবেশের অনুমতি না দেওয়ার ক্ষমতা কর্তৃপক্ষের রয়েছে।

এর আগে ঘানার থমাস পার্টেও একই কারণে কানাডায় প্রবেশ করতে পারেননি এবং পানামার বিপক্ষে দলের উদ্বোধনী ম্যাচটি মিস করেন। যুক্তরাজ্যে চার নারীর করা ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে আগামী বছর বিচারের মুখোমুখি হওয়ার কথা এই সাবেক আর্সেনাল মিডফিল্ডারের।

আশরাফ হাকিমিমরক্কো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: