Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

শেষ অভিযানে পর্তুগিজ রাজা

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:১৭
শেষ অভিযানে পর্তুগিজ রাজা

তার নামটা রাখা হয়েছিল রোনাল্ড রিগ্যান নামে যুক্তরাষ্ট্রের এক প্রেসিডেন্টের নামে। সেই যুক্তরাষ্ট্রেই যদি বর্তমান প্রেসিডেন্টের হাত থেকে বিশ্বকাপ পেয়ে যান ক্রিস্তিয়ানো রোনালদো, তাহলে কেমন হবে ব্যাপারটা! ২০২২ সালে লিওনেল মেসির হাতে বিশ্বকাপ উঠেছে, তাতে শোধ হয়েছে মেসির কাছে ফুটবলের ঋণ। রোনালদোও তো কম বিনোদন দেননি ফুটবলপিয়াসীদের। মানুষের সামর্থ্যের সর্বোচ্চ সীমার সীমানা ছাড়িয়ে রোনালদো দেখিয়েছেন— প্রতিভা নয়, পরিশ্রমের জোরেও ভাগ্য বদলে ফেলা যায়।
পর্তুগালের ২০২৬ বিশ্বকাপের অভিযান শুরু হচ্ছে আজ, প্রথম প্রতিপক্ষ ডিআর কঙ্গো। ১৪৮২ সালে ডিয়েগো চিয়াও নামে এক পর্তুগিজ নাবিক প্রথম ইউরোপিয়ান হিসেবে কঙ্গো নদীর সন্ধান পান। সেই থেকে পর্তুগালের সঙ্গে কঙ্গোর রাজনৈতিক সম্পর্কের সূত্রপাত। তবে আজকে সেসব সৌজন্য পাশেই সরিয়ে রাখবেন রবার্তো মার্তিনেজের শিষ্যরা। প্রতিবেশী স্পেনকে আরেক ‘পুঁচকে’ আফ্রিকান প্রতিপক্ষ কেপ ভার্দে যেভাবে ঠেকিয়ে দিল, তাতে করে কঙ্গোকে নিয়ে পর্তুগালের দুশ্চিন্তা কম নয়।

শোককে সঙ্গী করেই এবার বিশ্বকাপে খেলতে এসেছে পর্তুগাল। এক বছরও হয়নি, গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন ডিয়েগো জোতা। পর্তুগালের হয়ে ৪৯ ম্যাচে ১৪ গোল করা এই ফরোয়ার্ডের স্মৃতির উদ্দেশে তার নাম লেখা বিশেষ এক রিস্টব্যান্ড পরে মাঠে নামবেন পর্তুগালের খেলোয়াড়রা। যেই রিস্টব্যান্ড তাদের হাতে তুলে দিয়েছেন পর্তুগালের প্রধানমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের মাটিতে ৪ হাজার ৩৩৭ দিন পর খেলতে নামবেন রোনালদো। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ও বিজ্ঞাপনের জগতের অন্যতম আরাধ্য এই পুরুষকে বিশ্বের অনেক জায়গাতেই দেখা গেলেও যুক্তরাষ্ট্রে তার আসতে বিশেষ অনীহা। কারণ, দুঃসহ এক স্মৃতি। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যাওয়ার আগে এক সপ্তাহের জন্য লাস ভেগাসে বেড়াতে এসেছিলেন রোনালদো। সেখানে তার সঙ্গে নাইটক্লাবে পরিচয় হয় ক্যাথরিন মেয়রগা নামে এক তরুণীর। পরে এই তরুণী দাবি করেন, রোনালদো তাকে ধর্ষণ করেছেন। এ নিয়ে মামলা, আইনি সমস্যা, শেষ পর্যন্ত ৩ লাখ ৭৫ হাজার ডলার ক্ষতিপূরণ দিয়ে আদালতের বাইরে তার সঙ্গে মীমাংসা করেন রোনালদোর আইনজীবীরা। এখানেই থেমে থাকেনি ব্যাপারটা। ২০১৭ সালে আবারও এই মামলা নতুন করে শুরু করেন মেয়রগা, অবশেষে ২০২২ সালের জুনে যুক্তরাষ্ট্রের একটি আদালত পাকাপাকিভাবে রোনালদোর বিরুদ্ধে আনা অভিযোগ বাতিল করেন।

এখন অবশ্য যুক্তরাষ্ট্র মানেই রোনালদোর জন্য সেই ধর্ষণ মামলার দুঃসহ স্মৃতি নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে নভেম্বরে হোয়াইটহাউজে নৈশভোজে এসেছিলেন রোনালদো। সেখানে ট্রাম্প জানিয়েছেন, তার ছেলে ব্যারন রোনালদোর বড় ভক্ত, ‘আমার ছেলে রোনালদোর বড় ভক্ত। আশা করি, সে এখন তার বাবার কথা শুনবে। কারণ, তার বাবাই তো রোনালদোকে এখানে নিয়ে এসেছে।’

প্রেসিডেন্টের নামে নাম, প্রেসিডেন্ট ভবনে নৈশভোজ, এবার মার্কিন দেশে বিশ্বকাপ জিতলেই হয়!

যুক্তরাষ্ট্রপ্রেসিডেন্টরোনালদোবিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে