Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

নিজের চরিত্রে অভিনয়ে ওবামা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০১:০৫
নিজের চরিত্রে অভিনয়ে ওবামা

ল্যারি ডেভিড ও বারাক ওবামা । ছবি: এইচবিও

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বহুল আলোচিত ‘ট্যান স্যুট’ বিতর্ক এবার উঠে এসেছে হাস্যরসের মোড়কে। কমেডিয়ান ল্যারি ডেভিডের এইচবিওর স্কেচ সিরিজ ‘লাইফ, ল্যারি অ্যান্ড দ্য পারস্যুট অব আনহ্যাপিনেস’-এর শেষ পর্বে স্বয়ং ওবামা অভিনয় করেছেন। সেখানে ২০১৪ সালের আলোচিত পোশাক-কাণ্ডকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে।

২০১৪ সালের ২৮ আগস্ট ইসলামিক স্টেট বা আইএস নিয়ে হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে হালকা বাদামি বা ট্যান রঙের স্যুট পরে হাজির হয়েছিলেন ওবামা। মার্কিন প্রেসিডেন্টদের সাধারণত গাঢ় নীল বা কালো আনুষ্ঠানিক স্যুটে দেখা যাওয়ায় তার পোশাকটি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। নিউ ইয়র্ক টাইমস, জিকিউ ও ফক্স নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

এবার সেই ঘটনাকেই কমেডির উপকরণ বানিয়েছেন ল্যারি ডেভিড। দেখানো হয়, সংবাদ সম্মেলনের আগে ওবামার পরার কথা ছিল নেভি-ব্লু স্যুট। কিন্তু ওভাল অফিসে রাখা ম্যাঙ্গো স্মুদি খেতে গিয়ে ল্যারি অসাবধানতাবশত সেটি ওবামার পোশাকের ওপর ফেলে দেন। বিপদ সামলাতে ল্যারি তখন ওবামাকে ট্যান স্যুট পরার পরামর্শ দেন। ল্যারি ভবিষ্যদ্বাণী করেন, এই পোশাক নিয়ে মানুষ দীর্ঘদিন কথা বলবে।

চার ঘণ্টার শুটিংয়ের ফাঁকে ওবামার সঙ্গে আড্ডার অভিজ্ঞতাকেও ল্যারি অসাধারণ বলে উল্লেখ করেন।

‘লাইফ, ল্যারি’ আমেরিকার ২৫০তম বার্ষিকী উপলক্ষে নির্মিত সাত পর্বের সিরিজ।

বারাক ওবামামার্কিন প্রেসিডেন্টট্যান স্যুট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর