সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বহুল আলোচিত
‘ট্যান স্যুট’ বিতর্ক এবার উঠে এসেছে হাস্যরসের মোড়কে। কমেডিয়ান ল্যারি ডেভিডের এইচবিওর
স্কেচ সিরিজ ‘লাইফ, ল্যারি অ্যান্ড দ্য পারস্যুট অব আনহ্যাপিনেস’-এর শেষ পর্বে স্বয়ং
ওবামা অভিনয় করেছেন। সেখানে ২০১৪ সালের আলোচিত পোশাক-কাণ্ডকে নতুনভাবে উপস্থাপন করা
হয়েছে।
২০১৪ সালের ২৮ আগস্ট ইসলামিক স্টেট বা আইএস নিয়ে হোয়াইট
হাউজে এক সংবাদ সম্মেলনে হালকা বাদামি বা ট্যান রঙের স্যুট পরে হাজির হয়েছিলেন ওবামা।
মার্কিন প্রেসিডেন্টদের সাধারণত গাঢ় নীল বা কালো আ...