Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ভিএআরের আশীর্বাদ ও রেফারির ভুল

আর্সেনালের লাল কার্ড ও পেনাল্টিবিহীন ঐতিহাসিক মৌসুম

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ১১:৪৮
আর্সেনালের লাল কার্ড ও পেনাল্টিবিহীন ঐতিহাসিক মৌসুম

সংগৃহীত ছবি

আর্সেনালের জন্য ২০২৬ মৌসুমটি ছিল রূপকথার মতো। দীর্ঘ দুই দশক পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধার করেছে তারা। শুধু তাই নয়, প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে পুরো মৌসুমে কোনো লাল কার্ড না দেখে কিংবা একটিও পেনাল্টি হজম না করে রেকর্ড গড়েছে মিকেল আর্তেতার দল। কিন্তু সত্যিই কি গানার্সরা এতটা ‘নিষ্কলঙ্ক’ ছিল, নাকি এর পেছনে ছিল ভাগ্য ও রেফারির ভুল?

ইংলিশ প্রিমিয়ার লিগের কেএমআই প্যানেলের ফাঁস হওয়া গোপন রিপোর্টে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। পুরো মৌসুমে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) এবং অন-ফিল্ড রেফারির ভুলের সবচেয়ে বড় সুবিধাভোগী দল ছিল আর্সেনাল এবং চেলসি। প্যানেলের ডাটা অনুযায়ী, রেফারিরা যদি সঠিক সিদ্ধান্ত নিতেন, তবে এই মৌসুমে আর্সেনালকে অন্তত ৩টি লাল কার্ড দেখতে হতো এবং তাদের বিপক্ষে ৩টি পেনাল্টিও হতো!

আরও পড়ুন

২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতল আর্সেনাল

২০ মে ২০২৬

প্রিমিয়ার লিগের স্বাধীন প্যানেলের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ভিএআর ভুল করেছে মোট ২৫ বার, যা গত মৌসুমের (১৮টি) চেয়ে বেশি। এর মধ্যে আর্সেনালের পক্ষে গেছে মোট ৭টি ভুল সিদ্ধান্ত। আর তাদের লন্ডন রাইভাল চেলসি সুবিধা পেয়েছে সবচেয়ে বেশি ৮টি ভুলের। কেএমআই প্যানেলের চুলচেরা বিশ্লেষণে দেখা গেছে, আর্সেনালের ম্যাচে ৩টি এমন ঘটনা ঘটেছে যেখানে স্পষ্ট পেনাল্টি ও লাল কার্ড হওয়া উচিত ছিল, কিন্তু ভিএআর তা এড়িয়ে গেছে।

১. এভারটনের বিপক্ষে পেনাল্টি: এভারটন যখন আর্সেনালের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে ছিল, তখন বক্সের ভেতর থিয়ের্নো বারির পায়ে লাথি মারেন ডাচ ডিফেন্ডার উইলিয়াম সালিবা। এটি স্পষ্ট পেনাল্টি হলেও ভিএআর রেফারিকে মনিটর দেখতে বলেনি।

২. ব্রাইটনের বিপক্ষে পেনাল্টি: ব্রাইটনের ম্যাটস উইফারের বল দখলের সময় গ্যাব্রিয়েল মার্তিনেল্লি বলের দিকে না তাকিয়ে তাকে টেনে নামিয়ে দেন। এখানেও পেনাল্টিবঞ্চিত হয় ব্রাইটন।

৩. কাই হাভার্টজের লাল কার্ড: চলতি মাসের শুরুতে বার্নলির লেসলি উগোচুকউকে পেছন থেকে বিপজ্জনকভাবে ফুসলে লঞ্জিং ট্যাকল করেছিলেন কাই হাভার্টজ। রেফারি তাকে কেবল হলুদ কার্ড দেখান, যা ভিএআরের মাধ্যমে লাল কার্ড হওয়া উচিত ছিল।

আরও পড়ুন

ইতিহাস গড়ে পিএসজির টানা দ্বিতীয় শিরোপা

৩১ মে ২০২৬

এছাড়া অন-ফিল্ড রেফারির ভুলে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচজয়ী পারফর্ম করা মিকেল মেরিনো দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) থেকে বেঁচে যান এবং ম্যানচেস্টার সিটির বিপক্ষে গ্যাব্রিয়েল লাল কার্ডের শাস্তি থেকে পার পেয়ে যান। রেফারিদের এই ভুলের রাজত্বে সবচেয়ে বড় ভুক্তভোগী দল লিডস ইউনাইটেড। পুরো মৌসুমে তাদের পক্ষে একটি সিদ্ধান্তও যায়নি, উল্টো ভুল সিদ্ধান্তের কারণে পয়েন্ট হারিয়েছে তারা। এরপরেই আছে অ্যাস্টন ভিলা, বোর্নমাউথ ও নিউক্যাসেল।

পেনাল্টিবঞ্চিত হওয়ার তালিকায় সবচেয়ে বেশি কপাল পুড়েছে এভারটনের। আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও ওয়েস্ট হ্যামের বিপক্ষে স্পষ্ট পেনাল্টি পাওয়ার কথা ছিল তাদের, যা রেফারিদের চোখ এড়িয়ে গেছে। সার্বিক হিসাব অনুযায়ী, ভুল সিদ্ধান্তের নেট স্কোরে চেলসি ও আর্সেনাল আছে সবার ওপরে (+৫), আর লিডস আছে সবার নিচে (-৪)।

রেফারিদের ভুলের গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যেও ক্ষোভ বাড়ছে। সম্প্রতি ‘ইউগভ’ ও ‘ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন’-এর দুটি ভিন্ন জরিপে দেখা গেছে, প্রায় ৭৫% থেকে ৯০% নিয়মিত দর্শক মনে করেন, ভিএআরের কারণে ফুটবলের আসল আনন্দ নষ্ট হচ্ছে। তবে ৬৮% সমর্থক ভিএআর পুরোপুরি বাতিল করার চেয়ে এর নিয়মে বড় ধরনের সংস্কারের পক্ষে মত দিয়েছেন।

আর্সেনালভিএআরচেলসিইংলিশ প্রিমিয়ার লিগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!