Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতল আর্সেনাল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৬:১০
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতল আর্সেনাল

সিটি ড্র করতেই ট্রেনিং গ্রাউন্ডে উচ্ছ্বাসে মাতেন আর্সেনাল ফুটবলাররা। ছবি সংগৃহীত

অবশেষে ফুরালো ২২ বছরের অপেক্ষা। প্রায় দুই যুগ পর ইংলিশ িপ্রিমিয়ার লিগ জিতল আর্সেনাল। মঙ্গলবার বোর্নমাউথের মাঠে ম্যানচেস্টার সিটি ১-১ গোলে ড্র করার পরই নিশ্চিত হয়ে যায় ২০০২-০৩ মৌসুমের পর আর্সেনালের লিগ জেতাটা। এটি গানারদের ইতিহাসের ১৪তম লিগ শিরোপা, যা ইংলিশ ফুটবলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।

ইলি জুনিয়র কোপির গোলে পিছিয়ে পড়ার পর, ইনজুরি টাইমে সমতা ফেরান আর্লিং হলান্ড। ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। ম্যাচ শেষে সিটি ছাড়তে চলা পেপ গার্দিওলা স্কাই স্পোর্টসে অভিনন্দন জানালেন আর্সেনালকে,‘ আর্সেনাল, মিকেল আর্তেতা আর তাদের খেলোয়াড়দের অভিনন্দন। ওরা এটার যোগ্য। মুহূর্তটি ওদের জন্য বিশেষ। আমরা লড়াই করে গেছি, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে।’

আগের দিন বার্নলিকে হারানোর পর আর্সেনাল কোচ মিকেল আর্তেতা জানিয়েছিলেন সিটির বিপক্ষে ম্যাচে তিনিই বোর্নমাউথের ইতিহাসের সবচেয়ে বড় সমর্থক থাকবেন। আর্তেতার শৈশবের বন্ধু বোর্নমাউথের কোচ আন্দোনি ইরাওলার দল সিটিকে রুখে দিয়ে দীর্ঘ খরা কাটানোর উপলক্ষ্যও এনে দিল আর্সেনালকে।

৩৭ ম্যাচ শেষে ২৫ জয় ও সাত ড্রয়ে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত হল আর্তেতার দলের। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে সিটি।
টানা ১৭ ম্যাচ অপরাজিত বোর্নমাউথ ৫৬ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। তাতে ১২৭ বছরের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলা নিশ্চিত হয়েছে তাদের। অন্ততপক্ষে ইউরোপা লিগে খেলবে তারা। সুযোগ আছে চ্যাম্পিয়নস লিগ খেলারও।

বোর্নমাউথ-সিটি ম্যাচটা নিজেদের ট্রেনিং গ্রাউন্ডে দেখছিলেন আর্সেনালের খেলোয়াড়ররা। ম্যাচের শেষ বাঁশি বাজতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা। জড়িয়ে ধরেন একে অন্যকে। লন্ডনের রাস্তায় নেমে আসেন সমর্থকরাও।

এই মৌসুমের শেষ দিনে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে তারা মাঠে নামবে ‘চ্যাম্পিয়ন’ হিসেবে। আর দেখবে ডাবলের স্বপ্ন। চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও যে পৌঁছেছে আর্সেনাল। বায়ার্ন মিউনিখকে হারালে ঐতিহাসিক ডাবল জয়ে শেষ হবে আর্সেনালের মৌসুম।


আর্সেনালম্যানচেস্টার সিটিইংলিশ প্রিমিয়ার লিগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    দিনলিপি

    দিনলিপি

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই