Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

নেইমারকে বিশ্বকাপে খেলানোর দাবি জানালেন মেসি

স্পোর্টস ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:৪০
নেইমারকে বিশ্বকাপে খেলানোর দাবি জানালেন মেসি

নেইমার ও মেসির বন্ধুত্ব এখনও অটুট আছে।

ব্রাজিল সুপারস্টার নেইমারের বিশ্বকাপ খেলা এখনো অনিশ্চিত। বিশ্বকাপের প্রাথমিক দলে সুযোগ পেলেও চূড়ান্ত স্কোয়াডে জায়গা হবে কিনা, তা একমাত্র কার্লো আনচেলত্তিই জানেন। নেইমারের বন্ধু ও সাবেক বার্সেলোনা-পিএসজি সতীর্থ লিওনেল মেসি মনে করেন, নেইমার বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং তাকে ছাড়া বিশ্বকাপের আসর ভাবাই যায় না।

ফর্ম যেমনই হোক, ব্রাজিলের জার্সিতে নেইমারকে আসন্ন বিশ্বকাপে দেখতে চান তার দীর্ঘদিনের এই বন্ধু ও সতীর্থ। সম্প্রতি পোলো আলভারেজের শো ‘লো দেল পোলো’-তে ৩৮ বছর বয়সী মেসি বলেন, ‘আমরা সবাই চাই বিশ্বের সেরা খেলোয়াড়রা বিশ্বকাপে থাকুক। নেইমার বর্তমানে কেমন ফর্মে আছে, সেটি বড় কথা নয়; সে সবসময়ই বিশ্বসেরাদের একজন। ব্রাজিলের জন্য এবং বিশ্ব ফুটবলের জন্য নেইমারের যে মাহাত্ম্য, তাতে তাকে বিশ্বকাপে দেখাটা হবে দারুণ এক ব্যাপার।’

আরও পড়ুন

নেইমারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে -দাবি রবিনহো জুনিয়রের

০৫ মে ২০২৬

নেইমারের সঙ্গে নিজের বন্ধুত্বের স্মৃতিচারণ করে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা আরও যোগ করেন, ‘আমি আসলে এই বিষয়ে নিরপেক্ষ হতে পারছি না। নেইমার আমার বন্ধু। একজন মানুষ হিসেবে সে চমৎকার এবং সে যা অর্জন করেছে, তাতে বিশ্বকাপে খেলাটা তার প্রাপ্য। আমি সত্যিই আশা করি, সে সেখানে থাকবে।’


বার্সেলোনা ও পিএসজিতে দীর্ঘ ছয় বছর একসঙ্গে মাঠ মাতিয়েছেন এ দুই কিংবদন্তি। বর্তমানে মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে খেললেও নেইমার ফিরেছেন তার শৈশবের ক্লাব সান্তোসে। তবে ইনজুরি আর পড়তি ফর্মের কারণে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে সেলেসাওদের জার্সিতে দেখা যায়নি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাকে (৭৯ গোল)। এমনকি কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত নেইমারকে কোনো স্কোয়াডে রাখেননি।

আরও পড়ুন

ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল চান নেইমার

২৯ এপ্রিল ২০২৬

সাক্ষাৎকারে আসন্ন বিশ্বকাপের ফেভারিট দল নিয়েও কথা বলেছেন মেসি। নিজের দেশ আর্জেন্টিনাকে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে কিছুটা এগিয়ে রাখলেও ফ্রান্স, স্পেন ও ব্রাজিলকে তার চোখে বেশি শক্তিশালী মনে হচ্ছে। নিজের অবসর নিয়ে ধোঁয়াশা রাখলেও মেসি স্পষ্ট করেছেন, ফুটবলটা তিনি এখনো ভীষণ উপভোগ করছেন। তিনি বলেন, ‘আমি খেলাটা ভালোবাসি এবং যতক্ষণ শরীর সায় দেবে, ততক্ষণ খেলে যেতে চাই।’


নেইমারমেসিব্রাজিলফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা

    মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    এনপিএলে সাকিবের দলে খেলবেন স্পিনার রুবেল

    এনপিএলে সাকিবের দলে খেলবেন স্পিনার রুবেল

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর পর ছেলেকে বাঁচানোর যুদ্ধ

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর পর ছেলেকে বাঁচানোর যুদ্ধ