লা লিগা
৩৪৫ জয়ে সিমিওনের অনন্য কীর্তি

সংগৃহীত ছবি
৩১ অক্টোবর লেভান্তেকে হারিয়ে ছুয়েছিলেন লুইস আরাগোনেসের সেই কীর্তিকে। বার্সেলোনার বিপক্ষে সুযোগ ছিল তাকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ার, ২-১ এর হারে সেটা হয়নি। ডিয়েগো সিমিওনে ইতিহাস গড়লেন গেতাফেকে হারিয়েই। লা লিগায় গেতাফের মাঠে ৩-০ গোলের জয় নিয়ে টুর্নামেন্টের ইতিহাসে সর্বো ৩৪৫ জয়ের রেকর্ড গড়েছেন আতলেতিকো মাদ্রিদ কোচ সিমিওনে।
৫৬৭ ম্যাচে জয়ের এই কীর্তি গড়লেন সিমিওনে। আরাগোনেসের লেগেছিল ৭৫৬ ম্যাচ। ১৮৯ ম্যাচ কম দায়িত্ব পালন করে এই মাইলফলকে পৌঁছেছেন ‘এল চোলো’।
দীর্ঘ এই যাত্রায় সিমিওনের জয়ের হার প্রায় ৬১ শতাংশ। ২০১১ সালের ডিসেম্বরে আতলেতিকোতে তার যাত্রা শুরু হয়। এই রেকর্ডই প্রমাণ করে, এই আর্জেন্টাইনের অধীনে লম্বা সময়জুড়ে দলটি কতটা ধারাবাহিক ছিল।
আতলেতিকোর কোচ হিসেবে সিমিওনে মোট আটটি শিরোপা জিতেছেন। এর মধ্যে আছে দুটি লা লিগা, একটি কোপা দেল রে, একটি স্প্যানিশ সুপার কাপ, দুটি ইউরোপা লিগ ও দুটি উয়েফা সুপার কাপ।
লা লিগায় জয়ের এই তালিকায় আরাগোনেসের পরে আছেন মিগুয়েল মুনোস। কোচ হিসেবে তিনি জিতেছেন ৩২৩ ম্যাচ, দায়িত্বে ছিলেন ৬০৮ ম্যাচে। ৫৯৫ ম্যাচে ২৭৮ জয় নিয়ে চতুর্থ স্থানে আছেন এরনেস্তো ভালভার্দে। ৫৭২ ম্যাচে ২৭৩ জয়ে ৫ম স্থানে আছেন ম্যানুয়েল পেলিগ্রিনি।



