Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ইনফান্তিনোর ভাগ্য এশিয়ার হাতে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৪:৫৯
ইনফান্তিনোর ভাগ্য এশিয়ার হাতে

জিয়ান্নি ইনফান্তিনো

আরও এক মেয়াদে ফিফার সভাপতি হওয়াটা সময়ের অপেক্ষা ছিল জিয়ান্নি ইনফান্তিনোর। বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা বাতিলের পর এখন মার্চ পর্যন্ত টিকে থাকাই কঠিন তার। সদস্য অন্তত ৪৩টি দেশ লিখিতভাবে আবেদন করে জরুরি কংগ্রেস ডাকলে আস্থাভোটের মুখেও পড়তে পারেন তিনি। উয়েফার সমর্থনে ফিফা সভাপতি হলেও সেই ‘ঘরের সংগঠন’ সবার আগে বিরোধিতা করেছে তার। গতকাল পর্তুগিজ কিংবতন্তি লুইস ফিগোও পদত্যাগ করতে বলেছেন ইনফান্তিনোকে। 

হাতের মুঠোয় থাকা সদস্যরা হাত ফসকে যাওয়ায় গতকাল মরক্কোয় ফিফার জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছিলেন ইনফান্তিনো। দ্য টাইমস জানিয়েছে, ইনফান্তিনোর ঘনিষ্ঠ কর্মকর্তারা ফিফার সদস্য দেশের কাছে ইনফান্তিনোর পক্ষে সমর্থন জানাতে অনুরোধ করছেন।

উয়েফার ৫৫ দেশের সবাই বিপক্ষে চলে  েযতে পারেন ইনফান্তিনোর। কনকাকাফের ৪১ সদস্যের ৩৫টির আছে ভোটাধিকার। কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তাগলিয়ানি নিজেও ফিফার ভাইস প্রেসিডেন্ট এবং সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী। তাই ইনফান্তিনোর বিপক্ষে সোচ্চার তিনি।

আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) সভাপতি প্যাট্রিস মোতসেপে জানিয়েছেন, তাদের ৫৪টি সদস্য দেশই আগামী বছর মরক্কোয় হতে যাওয়া নির্বাচনে ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সর্বসম্মতভাবে সমর্থন করছে। এফএফই প্রস্তাব বাতিল হওয়ার পর থেকে দক্ষিণ আমেরিকান কনফেডারেশন কনমেবল অনেকটাই নীরব। ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের ১১টি সদস্য দেশের অবস্থান পুরোপুরি পরিষ্কার না হলেও তাদের বেশিরভাগ ফেডারেশনে ইনফান্তিনোর সমর্থন এখনো আছে।

তাই ইনফান্তিনোর ভাগ্য নির্ভর করছে এশিয়ার ৪৬টি দেশের ফেডারেশনের হাতে। এরই মধ্যে বোমা ফাটিয়েছেন জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্স আলী বিন আল-হুসেইন। ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন দিলে তাদের দেশের ফুটবলের সমস্যার সমাধানে ফিফার সহায়তার কথা বলা হয়েছিল বিশ্বকাপ চলার সময়। এটিকে প্রিন্স আলী বলেছেন ‘ব্ল্যাকমেইল’। ইরানের ক্ষোভ আরও বেশি। তাদের খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রে ম্যাচ শেষে কয়েক ঘণ্টার মধ্যে ফিরে যেতে হয়েছিল মেক্সিকোয়। কাতার, কুয়েতের মতো দেশগুলো আবার সমর্থন জানিয়েছে ইনফান্তিনোকে। দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা পাশে দাঁড়ালেও ভারত কোনো মন্তব্য করেনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও প্রকাশ্যে বলেনি কিছু। তবে ফিফা ও এএফসির ফান্ডের ওপর নির্ভরশীল হওয়ায় স্রোতের বিপরীতে যাওয়ার সম্ভাবনা খুব কম বাংলাদেশেরও। এশিয়া ভাগ হয়ে যাওয়ায় বাংলাদেশের একটা ভোটও হতে পারে গুরুত্বপূর্ণ।

পক্ষে

কাতার, কুয়েত, লেবানন শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া মিসর, মরক্কো

বিপক্ষে

রোমানিয়া, ওয়েলস ইংল্যান্ড, ফিনল্যান্ড সার্বিয়া, সুইডেন, জর্ডান

ইনফান্তিনোএশিয়াফিফাসভাপতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার