Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

জার্মানির মাঠে অবিস্মরণীয় জয় গ্রিসের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১
জার্মানির মাঠে অবিস্মরণীয় জয় গ্রিসের

সংগৃহীত ছবি

‘ফুটবল এমন একটি সহজ খেলা, যাতে ২২ জন ৯০ মিনিট ধরে বলের পেছনে ছুটে এবং শেষমেষ জার্মানিই জেতে’-১৯৯০ বিশ্বকাপে জার্মানির কাছে হারের পর বলেছিলেন ইংলিশ কিংবদন্তি গ্যারি লিনেকার। যন্ত্র হয়ে ওঠা সেই জার্মানিতে মরচে ধরেছে অনেক আগে। বিশ্বকাপের পর নতুন কোচ ইয়ুর্গেন ক্লপকে দায়িত্ব দিয়েও সেই ব্যর্থতার তিমিরে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। রবিবার অগসবুরর্গে উয়েফা নেশনস লিগে তাদের ১-০ গোলে হারিয়ে ভূমিকম্পই ঘটিয়েছে গ্রিস। ৭৪ মিনিটে দিমিত্রিয়োস কুরবেলিসের গোল গড়ে দেয় ম্যাচের ব্যবধান।

ফল
জার্মানি ০ : ১ গ্রিস

১১বারের দেখায় এবারই প্রথম জার্মানিকে হারাল র‌্যাংকিংয়ে ৪১ নম্বরে থাকা গ্রিস। আর বিশ্বকাপে গ্রুপ ম্যাচে আইভরি কোস্টকে হারানোর পর এ নিয়ে টানা চার ম্যাচে জয়শূন্য রইল জার্মানি। ক্লপ দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ১-১ গোলে ড্র করেছিল তারা।

জাভি হার্নান্দেজের সেই নেদারল্যান্ডস গ্রুপের অপর ম্যাচে সার্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে। ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন গ্রিস। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এই গ্রুপে দ্বিতীয় ডাচরা। জার্মানির পয়েন্ট কেবল ১।

ম্যাচে জার্মানির বল পজেশন ছিল ৭৬ শতাংশ। পোস্টে ১৬টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রেখেছিল তারা। গ্রিস আট শট নিয়ে লক্ষ্যে রাখে একটি। সেই শটেই তারা জার্মানির মাটিতে পেল অবিস্মরণীয় জয়।

একাদশে পাঁচটি পরিবর্তন এনেছিলেন জার্মান কোচ ক্লপ। আগের ম্যাচে ৯টি সেভ করা মার্ক-আন্ড্রে টের স্টেগেনের জায়গায় গোলপোস্টে তিনি সুযোগ দেন আলেক্সান্দার নিউবেলকে। তারা আক্রমণাত্মক খেললেও গ্রিসের রক্ষণ ভাঙতে পারছিল না কোনভাবে। উল্টো ৬৭তম মিনিটে দারুণ এক সুযোগ পেয়ে যায় গ্রিস। ইওয়ানিদিস গোলরক্ষককে একা পেয়েও বাইরে মারেন শট। ৭৪ মিনিটে জার্মানির অর্ধে জায়গা পেয়ে সেটা কাজে লাগাতে ভুল করেননি কুরবেলিস।


জার্মানির এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের মাথার ওপর থেকে নেওয়া তার শট ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি জার্মানির গোলরক্ষক। জোশুয়া কিমিখের গায়ে লেগে জালে জড়ানো এই গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য।


জার্মানিনেদারল্যান্ডসগ্রিস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি