Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

রোমারিওর সেরা চার ফুটবলারের তালিকায় নেই রোনালদো

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১২:৩৬
রোমারিওর সেরা চার ফুটবলারের তালিকায় নেই রোনালদো

রোনালদোকে সেরা চারে রাখেননি ব্রাজিল কিংবদন্তি রোমারিও।

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও বরাবরই ঠোঁটকাটা স্বভাবের জন্য পরিচিত। ১৯৯৪ বিশ্বকাপ জয়ের নায়ক এবার ইতিহাসের সেরা ফুটবলারদের বাছাই করলেন। নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের ওপর পূর্ণ আস্থা থাকলেও রোমারিও স্বীকার করেছেন, ফুটবল ইতিহাসে মাত্র চারজন খেলোয়াড় তার চেয়েও বেশি দক্ষ ও পূর্ণাঙ্গ ছিলেন। তবে সেই তালিকায় জায়গা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর।

সম্প্রতি ‘এস্পোর্ট রেকর্ড’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৬০ বছর বয়সী এই সাবেক স্ট্রাইকারের কাছে প্রশ্ন ছিল-মাঠে তাকেও ছাড়িয়ে গেছেন এমন ফুটবলার কারা? রোমারিও দ্বিধাহীনভাবে উত্তর দেন, ‘পেলে, ম্যারাডোনা এবং মেসি।’ কিছুক্ষণ ভেবে তিনি চতুর্থ নামটি যোগ করেন, ‘হয়তো গারিঞ্চা।’

আরও পড়ুন

গোলকিপারের ভুলে শিরোপার অপেক্ষা বাড়ল রোনালদোর

১৩ মে ২০২৬

সাংবাদিক যখন তার কাছে জানতে চান তালিকায় পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম কেন নেই? জবাবে রোমারিও বলেন, ‘আমি মনে করি, তালিকায় থাকা চারজন আমার চেয়েও কমপ্লিট খেলোয়াড় ছিলেন এবং তাদের মান আমার চেয়ে বেশি ছিল। আর বাকি যাদের কথা আপনারা বলবেন, তাদের চেয়ে আমি নিজেকে এগিয়ে রাখব। যেমন, রোনালদো নিজেকে সর্বকালের সেরা মনে করেন। আমি তার সেই অবস্থানকে সম্মান করি, কিন্তু আমার চোখে তিনি সেরা নন।’

সাক্ষাৎকারে রোমারিও আরও জানান, ব্রাজিলের ‘দ্য ফেনোমেনন’ খ্যাত রোনালদো নাজারিও তার সমকক্ষ ছিলেন। তবে রোনালদিনহোর স্থান তার চেয়ে কিছুটা নিচে বলে মনে করেন তিনি। সিআর সেভেন সম্পর্কে তার পর্যবেক্ষণ হলো, রোনালদো ইতিহাসের সেরা ‘পাঁচজন স্ট্রাইকার’-এর তালিকায় থাকতে পারেন, কিন্তু সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় নয়।

আরও পড়ুন

রিয়ালে ট্রফিহীন ছিলেন রোনালদো-জিদানও

১১ মে ২০২৬

বর্তমানে আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করা রোমারিও কথা বলেছেন নেইমারকে নিয়েও। সান্তোসে খেলা এই তারকাকে কার্লো আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াডে রাখার জোর দাবি জানিয়ে তিনি বলেন, ‘নেইমার ১০০ ভাগ ফিট না থাকলেও তাকে দলে রাখা উচিত। কারণ সেরা প্রতিভাদের ছাড়া বিশ্বকাপ জেতা সম্ভব নয়।’

রোমারিওরোনালদোমেসিনেইমারম্যারাডোনাগারিঞ্চা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি