Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

৩৬ জুলাই

পাপনের পতন থেকে তামিমের তারিফ

সামীউর রহমান
সামীউর রহমান
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৪:২৫
পাপনের পতন থেকে তামিমের তারিফ

৬ আগস্ট ২০২৪। আগের দিন শেখ হাসিনা পালিয়েছেন, দেশে কোনো সরকার নেই। খানিকটা বেলা গড়াতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হাজির দীর্ঘদিন ধরে দৃশ্যপটের বাইরে থাকা কিছু মানুষ। তাদের সঙ্গে কিছু অনুচর, ২৪ ঘণ্টা আগেও যারা সরকারপক্ষের ঘনিষ্ঠ তারাই এখন তীব্র সমালোচক হয়ে স্লোগানমুখর।

জুলাই বিপ্লবের পর দেশের ক্ষমতা কাঠামোয় পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার সরাসরি প্রভাব পড়েছে ক্রিকেট প্রশাসনে। দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা কিংবা সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা বিসিবিকে যে নামেই ডাকা হোক না কেন, সরকারের পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে কবজায় রাখার প্রচেষ্টা নির্বাচিত কিংবা অনির্বাচিত, সব আমলেই দেখা গেছে। শুধু বিসিবি যখন ছিল পল্টনে জাতীয় স্টেডিয়ামের এক-দুই কামরার অফিস, যেখানে বিদ্যুৎ বিল না দেওয়ায় মোমবাতির আলোয় কাজ করেছেন অনেকে, যখন বিসিবির পরিবহন পুলের একমাত্র যান হচ্ছে পিয়নের জন্য একখানা সাইকেল, তখন রাজনীতিবিদরা বিসিবিকে দুয়োরানির মতোই দূরে ঠেলেছেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের কারণে বিসিবির কোষাগার যত ফুলে-ফেঁপে উঠেছে, ততই এই সোনার ডিম পাড়া হাঁসের দিকে নজর পড়েছে রাষ্ট্রের শীর্ষ মহলের।

বিসিবির বর্তমান পর্ষদে অনেক মন্ত্রী-এমপি সন্তানদের উপস্থিতি দেখে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড।’ অথচ বিসিবি তো তারও বহু আগে থেকেই চলেছে বাপের দোয়ায়! নাজমুল হাসান পাপন যখন ২০১৩ সালে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হয়ে পর্ষদে এসে সভাপতি নির্বাচিত হন, তখন দেশের রাষ্ট্রপতি তার বাবা জিল্লুর রহমান। পাপন ছিলেন বেক্সিমকো ফার্মার প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক, বেক্সিমকো গ্রুপের পরিচালক শায়ান এফ রহমানও বিসিবির পরিচালক হয়েছেন।

৫ আগস্টের পর তৎকালীন ক্রীড়ামন্ত্রী পাপনও বিদেশে পালিয়ে যান এবং অজ্ঞাত স্থান থেকেই পদত্যাগপত্র পাঠান। ২১ আগস্ট সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে বিসিবির পরিচালনা পর্ষদের জরুরি সভায় বিসিবি সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। প্রথম কোনো সাবেক ক্রিকেটারকে দেখা যায় বিসিবি সভাপতির চেয়ারে। অতীতে সাবের হোসেন চৌধুরী, আ হ ম মুস্তফা কামাল কিংবা পাপন— প্রত্যেকেই ছিলেন সরকারের গুরুত্বপূর্ণ পদে। জুলাই বিপ্লবের পর বিসিবি চলে গেল ক্রীড়া মন্ত্রণালয়ের কবজায়, উল্টে গেল পাশার দান।

ফারুক এসে পাপনের বোর্ডের অবশিষ্টদের নিয়েই পথ চলেছেন। তাকেও সরিয়ে দেওয়া হলো ২৯ মে ২০২৫ তারিখে, সরকারের অঙ্গুলিহেলনে। বলা ভালো, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ইশারায়। তার প্রেস সচিব মাহফুজ তো ফারুককে বলেই ফেললেন, ‘আপনি কীভাবে বিসিবি প্রেসিডেন্ট হয়েছেন, তা আমাদের জানা আছে।’

ফারুকের গদি নড়ে যায় বিসিবি পরিচালকদের আনা অনাস্থা প্রস্তাবে। যদিও অনেকেই পরে বলেছেন, অনাস্থা প্রস্তাবে তাদের সই নেওয়া হয়েছে স্ক্যানের মাধ্যমে। ফারুক গেলেন, আমিনুল ইসলাম বুলবুল এলেন। অস্ট্রেলিয়া থেকে জমি বিক্রি করতে ঢাকায় এসে হয়ে গেলেন বিসিবি সভাপতি, বললেন টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছেন। এরপর বাংলাদেশের ক্রিকেটের প্রেমে পড়ে ইনিংসটা বড় করতে চাইলেন, কীভাবে নির্বাচন করতে হয়, সেসব না জেনেও হয়ে গেলেন নির্বাচিত সভাপতি। প্রহসনের নির্বাচনে সভাপতি হয়ে বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়াটা আটকে দিলেন। ওদিকে ঢাকার ক্লাব সংগঠকদের বড় একটা অংশ বুলবুলের অধীনে বিসিবি আয়োজিত কোনো লিগে খেলতে অস্বীকৃতি জানানোয় চলল ওয়াকওভারের হিড়িক।

জাতীয় নির্বাচনের পর বিসিবির আগের কমিটি ভেঙে দিল জাতীয় ক্রীড়া পরিষদ। পূর্বাচলের মাঠ দেখতে গিয়েছিলেন বুলবুল, বিসিবি কার্যালয়ে ফিরতে ফিরতে জানলেন গদি নড়ে গেছে। সেদিন সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি হওয়ার আগেই সভাপতির চেয়ারে বসে গেলেন তামিম ইকবাল। প্রথমে অ্যাডহক কমিটি, তারপর নির্বাচিত পর্ষদের সভাপতি। কিছু মানুষের পদত্যাগের নাটক, ফের ক্ষমতার চেয়ারে আসা। গত দুই বছরে এসবই হয়েছে ক্রিকেট প্রশাসনে। মাঠের খেলার চেয়ে যেখানে রাজনীতির চেয়ার বদলের খেলাই হয়েছে বেশি। তবে শেষ পর্যন্ত সবার মুখেই তামিমের তারিফ, কারণ দায়িত্ব নিয়ে শুরুতেই সব ক্রিকেটারের বেতন যে বাড়িয়েছেন!

ক্রিকেটপাপনপতনতামিমের তারিফসরকারপক্ষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে