Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

রশিদকে বিশ্রামে রেখে আফগানদের টেস্ট দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ২১:৪৮
রশিদকে বিশ্রামে রেখে আফগানদের টেস্ট দল ঘোষণা

সংগৃহীত ছবি

অনেকদিন ধরেই সাদা পোশাকে মাঠে নামেন না তিনি। রশিদ খানের টেস্টে ফেরা হচ্ছে না এবারও। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ঘোষিত স্কোয়াডে নেই রশিদের নাম।

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে আফগানিস্তানের ব্যস্ত ক্রিকেট সূচি। এরপর জিম্বাবুয়েকে নিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ, একই দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং সবশেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দীর্ঘ এই সফরের আগে তিন ফরম্যাটের জন্যই দল ঘোষণা করেছে আফগানিস্তান।

টেস্ট দলে বড় পরিবর্তনের মধ্যে রয়েছে রশিদ ও ইব্রাহিম জাদরানের বিশ্রাম। আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, এই পর্যায়ে দীর্ঘ সংস্করণের ক্রিকেটে অংশ না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে দুজনকে। ফলে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টসহ মৌসুমের তিনটি টেস্টেই তাদের পাওয়া যাবে না।

টেস্ট দলে ফিরেছেন ইসমত আলম। পেস আক্রমণেও ফিরেছেন ইয়ামিন আহমাদজাই। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তিনিও লাল বলের দলে ডাক পেয়েছেন।

আগামী ৯ অক্টোবর থেকে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে আফগানদের আনুষ্ঠানিকতা। এরপর জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা। পরে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে আফগানিস্তান।

ওয়ানডে ও টেস্টে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন রহমত শাহ। তবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলের অধিনায়ক করা হয়েছে ইব্রাহিম জাদরানকে।

সাম্প্রতিক সিরিজগুলোর দল থেকে বড় পরিবর্তনের মধ্যে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন অভিষেক না হওয়া অলরাউন্ডার আবদুল্লাহ তারাখিল। ২০২৬ এশিয়ান গেমসে সম্প্রতি আফগানিস্তানের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হওয়া মোহাম্মদ আকরামও জিম্বাবুয়ে সিরিজের দলে ডাক পেয়েছেন।

এ ছাড়া ২০ ওভারের ক্রিকেটের দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটার ইজাজ আহমাদজাই ও শহীদউল্লাহ কামাল।

তবে টি-টোয়েন্টি দলে থাকছেন না অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। দারউইশ রাসুলিও বাদ পড়েছেন। তাকে ওয়ানডে দলেও রাখা হয়নি।

আফগানিস্তানের তিন ফরম্যাটের দল

বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াড: রহমত শাহ (অধিনায়ক), ইকরাম আলিখিল, আফসার জাজাই, সেদিকুল্লাহ অটল, আবদুল মালিক, হাশমতউল্লাহ শহীদী, রহমানউল্লাহ জাদরান, শহীদউল্লাহ কামাল, ইসমত আলম, কায়েস আহমাদ, জিয়া উর রহমান আকবর, খলিল গুরবাজ, মোহাম্মদ সেলিম সাফি, জিয়া উর রহমান শরিফি ও ইয়ামিন আহমাদজাই।

ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ: রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, সেদিকুল্লাহ অটল, ইব্রাহিম জাদরান, হাশমতউল্লাহ শহীদী, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গিয়ালাই খান, এএম গজনফর, বিলাল সামি, জিয়া উর রহমান শরিফি, ফজলহক ফারুকি ও ইয়ামিন আহমাদজাই।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ: ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, নূর রহমান, সেদিকুল্লাহ অটল, মোহাম্মদ আকরাম, শহীদউল্লাহ কামাল, ইজাজ আহমাদজাই, আজমতউল্লাহ ওমরজাই, আবদুল্লাহ তারাখিল, রশিদ খান, নূর আহমাদ, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আবদুল্লাহ আহমাদজাই ও ফরিদ আহমাদ মালিক।

 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে