Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

৪০০ রান করতে চেয়ে ২৩২ রানে অলআউট পাকিস্তান

agamir somoy
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১৫:২০
৪০০ রান করতে চেয়ে ২৩২ রানে অলআউট পাকিস্তান

সংগৃহীত ছবি

সিলেট টেস্টে বাংলাদেশকে ২৭৮ রানে আটকে দিয়ে বড় স্কোরের স্বপ্ন দেখেছিল পাকিস্তান। পেসার খুররম শাহজাদ তো গতকাল বলেই দিয়েছেন, এই পিচে তারা ৪০০-৪৫০ রান তুলতে চান। তবে বাস্তবে তার ধারেকাছেও যেতে পারেনি অতিথিরা। বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ২৩২ রানে। বাংলাদেশ পেয়েছে ৪৬ রানের লিড।

আজ রবিবার ম্যাচের দ্বিতীয় দিনের সকালটা যেভাবে শুরু করা উচিত ছিল, ঠিক সেভাবেই শুরু করেছে বাংলাদেশ। সকাল থেকেই মেঘলা আকাশ, পেসারদের জন্য স্বপ্নের কন্ডিশন। গতকাল শেষ বিকেলে ৬ ওভার ব্যাট করে ২১ রান তুলেছিল পাকিস্তান। আজ উইকেট পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না। দিনের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই উইকেট এনে দিয়েছেন তাসকিন আহমেদ। আব্দুল্লাহ ফজলের (৯) ব্যাট ছুয়ে আসা বল বাঁ দিকে ঝাঁপিয়ে দারুণভাবে তালুবন্দি করেছেন লিটন দাস।

আরেক ওপেনার আজান আওয়াইসকেও ফেরান তাসকিন। ঢাকা টেস্টের সেঞ্চুরিয়ান আজান ১৩ রান করে শর্ট লেগে ক্যাচ দেন। ২৬ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। এরপর অতিথিদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা ব্যর্থ করে দেন মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক শান মাসুদকে (২১) আউট করে ভাঙ্গলেন বাবরের ৩৮ রানের জুটি। পাকিস্তানের চতুর্থ উইকেটের পতনও ঘটান মিরাজ। সৌদ শাকিলকে তিনি এমনভাবে চেপে ধরেছিলেন যে, ২৮ বল খেলে বেচারা করেছেন মাত্র ৮ রান। চাপ কমাতে সুইপ করতে গিয়েছিলেন। বল ব্যাটের কানায় লেগে লিটনের গ্লাভসে জমা পড়ে। ৪ উইকেটে ৯৬ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় পাকিস্তান।

উইকেটে জমে গিয়েছিলেন বাবর আজম। ৬৩ বলে ফিফটি তুলে নেন। তবে ইনিংস লম্বা করতে পারেননি। নাহিদ রানার মিডল স্টাম্পে থাকা ফুল লেংথ বলে ফ্লিক করতে গিয়ে ক্যাচ তুলে দেন মুশফিকুর রহিমের হাতে। শেষ হয় তার ৮৪ বলে ১০ চারে ৬৮ রানের ইনিংস। ১৪২ রানে ৫ উইকেট পতনের পর আঘাত হানেন তাইজুল ইসলাম। এই অভিজ্ঞ স্পিনারের বলে সুইপ করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে মুমিনুলের হাতে ক্যাচ দিয়ে আউট হন ২১ রান করা আগা সালমান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান।

উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে ১৩ রানে বোল্ড করে দেন তাইজুল। এই অভিজ্ঞ স্পিনারের বলে লং অনে ক্যাচ দিয়ে আউট হন হাসান আলী (১৮)।  খুররম শেহজাদ (১০) নাহিদ রানার দ্বিতীয় শিকার হলে পাকিস্তানের ইনিংস শেষ হওয়ার উপক্রম হয়। তবে শেষ উইকেটে সাজিদ খান টি-টোয়েন্টি ব্যাটিং শুরু করেন। ২৮ বলে ৩৮ রান করা সাজিদকে থামান সেই নাহিদ। ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ নেন তানজিদ তামিম। পাকিস্তান অল-আউট হয় ২৩২ রানে। বাংলাদেশ লিড পায় ৪৬ রানের। তিনটি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম এবং নাহিদ রানা। দুটি করে নিয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজবাংলাদেশ-পাকিস্তান সিরিজনাহিদ রানা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে