Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

স্যান্ডপেপার কেলেঙ্কারি

ক্ষুব্ধ কামিন্স খাজাকে বললেন 'মিথ্যাবাদী'

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৭
শেয়ার করুন:
ক্ষুব্ধ কামিন্স খাজাকে বললেন 'মিথ্যাবাদী'

সংগৃহীত ছবি

এত বড় সংবাদ সম্মেলন হয়তো নিজের ক্যারিয়ারে আগে কখনোই করেননি তিনি। এমন এক ইস্যুতে সাংবাদিকদের সামনে আসতে হলো অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সকে, যে ইস্যু ৮ বছর আগে অজি ক্রিকেটের ভিত্তিই নাড়িয়ে দিয়েছিল। স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে সাম্প্রতিক সময়ে সাবেক ক্রিকেটার উসমান খাজার বিস্ফোরক মন্তব্যের জবাব দিতেই হাজির হয়েছিলেন কামিন্স। কামিন্স বলছেন, খাজা ‘মিথ্যাবাদী’।

১ ঘণ্টা ৮ মিনিট ৩৪ সেকেন্ডের দীর্ঘ এক সংবাদ সম্মেলনে ২০১৮ সালের সেই বল টেম্পারিং কাণ্ড নিয়ে কথা বলেছেন কামিন্স। অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়কের দাবি, অস্ট্রেলিয়ার পুরো দল মিলে টেম্পারিং করিয়েছিল, খাজার এমন দাবি ডাহা মিথ্যা। একইসাথে দীর্ঘদিনের সতীর্থকে ধুয়ে দিয়েছেন তিনি।

কামিন্স শুরুতেই বলেন, ‘আমরা সবাই জানতাম বলতে যদি খাজা বোঝায় যে, বল টেম্পারিংয়ের জন্য স্যান্ডপেপার মাঠে নেওয়ার বিষয়টি আমরা সবাই জানতাম, তাহলে সে শতভাগ ভুল। গত আট বছর ধরে আমি একই কথা বলে আসছি, এমন কিছু ঘটছে, তা আমার জানা ছিল না। তবে আমার মনে হয়, উসমান এর চেয়েও গুরুতর কিছু অভিযোগ করেছে। সে বলেছে, আমি এবং অন্যরা স্যান্ডপেপার দিয়ে বল টেম্পারিংয়ের পরিকল্পনার নেপথ্যে ছিলাম। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও হাস্যকর দাবি। এই সপ্তাহে যখন জানতে পারলাম, উসমান স্বীকার করেছে যে স্যান্ডপেপার ব্যবহারের সময় ক্যামের (ক্যামেরন ব্যানক্রফট) সতর্ক থাকা উচিত বলে সে তাকে বলেছিল, তখন আমি সত্যিই বিস্মিত হয়েছি।'

খাজার এমন আচরণকে 'দায়িত্বজ্ঞানহীন' উল্লেখ করার পাশাপাশি বিস্ময় প্রকাশ করে কামিন্স বলেন, 'আমি যে উসমানকে চিনি, সে এমন নয়। গত আট বছরে অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতি পুনর্গঠনে যে উসমান ভূমিকা রেখেছে, তার সঙ্গেও এই আচরণ মেলে না। আমি মনে করি, এমন কিছু ঘটলে সে-ই সবার আগে তা থামানোর চেষ্টা করত। উসমান আমার বন্ধু, কিন্তু বন্ধুরা একে অপরের জীবন ও সুনামের বিষয়ে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারে না।'

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই কেপটাউন টেস্টে বল বিকৃতির কোনো পরিকল্পনাই ছিল না দাবি করে বলেছেন, 'অবৈধ পদ্ধতি ব্যবহারের কোনো মহাপরিকল্পনা ছিল না। আমার মনে হয়, বিষয়টি নিয়ে যথেষ্ট আলোচনা হয়নি। মানুষ ধরে নেয়, বল রিভার্স সুইং করানোর জন্য বৈধ পদ্ধতি ব্যবহার করতে করতে হঠাৎ স্যান্ডপেপার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিশ্চয়ই এর পেছনে বড় কোনো পরিকল্পনা ছিল। কিন্তু সত্যিটা তা নয়। আমি বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলতে চাই, কারণ এ ক্ষেত্রে প্রেক্ষাপট ও খুঁটিনাটি বিষয়গুলো গুরুত্বপূর্ণ। কোনো বড় পরিকল্পনা ছিল না, দলের কোনো বৈঠক হয়নি, বোলারদের মধ্যেও এমন কোনো আলোচনা হয়নি যে এটা করতেই হবে। আমার মনে হয়, কিছু স্বাভাবিক পরিস্থিতির ধারাবাহিকতায় ঘটনাটি সেখানে গিয়ে পৌঁছেছিল।'

খাজা তার বইয়েও অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন দাবি করে বলেছেন কামিন্স, 'নিজের বইয়ে উসমান আমার জীবন, আরও অনেকের জীবন এবং অস্ট্রেলীয় ক্রিকেটের সুনাম নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছে। নিজের গল্প বলার অধিকার তার শতভাগ আছে। সে যে নিজের কথা তুলে ধরতে পারছে, তাতে আমি খুশি। তবে আমরা যা বলি এবং করি, তার জন্য আমাদের জবাবদিহি করতে হবে।'

কামিন্স আরও জানান, 'এই সপ্তাহে বিষয়টি জানতে পেরে আমি অবাক হয়েছি। এ ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না। কয়েকজনের সঙ্গে কথা বলেও দেখেছি, বিষয়টি তাদের কাছেও নতুন। এটা আমাকে সত্যিই বিস্মিত করেছে, কারণ এখন আর এমনটা ঘটে না। এখন আম্পায়াররাই মাঠের মধ্যে বল খেলোয়াড়দের হাতে তুলে দেন। তাই বিষয়টি আমার মনে নেই। ছোটবেলায় দেখতাম, আম্পায়ার বল মাটিতে ফেলে দিলে সেটি কে তুলে নেয়, তা নিয়ে সতর্ক থাকতে হতো। কিন্তু তখনও ঠিক এমনটা ঘটত বলে আমার মনে পড়ে না। কখন থেকে এই নিয়ম বন্ধ হয়েছে, সেটিও জানি না। বিষয়টি আমার কাছে নতুন ছিল।'

কামিন্সের দাবি, দলের একজন ব্যাটারকে বোতলের ছিপি বের করতে দেখেছিলেন তিনি। তবে তা শিরিষ কাগজ দিয়ে টেম্পারিংয়ের পর্যায়ে যাওয়ার কথা ভাবেননি। ঐ ব্যাটারের নাম প্রকাশ না করলেও আম্পায়ার তাকে তখনই সতর্ক করেছিলেন বলে জানান। দলের সম্মিলিত দায় নেওয়ার ব্যাপারে অজি অধিনায়ক বলেন, 'প্রথমত, দলের সবাই মিলে দায় নেওয়ার বিষয়ে কোনো আলোচনার কথা আমার মনে নেই। এমন কোনো দলীয় বৈঠকও মনে পড়ে না, যেখানে কেউ উঠে দাঁড়িয়ে বলেছিল, দল হিসেবে আমাদের সবাইকে এর দায় নিতে হবে। তাই পরবর্তী বিষয়টিও আমার জানা নেই। এমন কোনো আলোচনা বা বৈঠকের কথা আমার মনে পড়ে না, যেখানে আমাকে এ বিষয়ে কিছু জিজ্ঞেস করা হয়েছিল। আমি আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তাদের অবস্থাও একই। বিষয়গুলো মিলিয়ে দেখার চেষ্টা করছি, কিন্তু কেউই এমন কোনো দলীয় বৈঠকের কথা মনে করতে পারছে না, যেখানে কাউকে উঠে দাঁড়িয়ে বলতে শোনা গেছে, ‘আমাদের সবাইকে এর দায় নিতে হবে।’'

এ সময় খাজার সাথে নিজের সম্পর্ক নিয়েও কথা বলেন কামিন্স। তার ভাষায়, 'নিউ সাউথ ওয়েলস ও অস্ট্রেলিয়ার হয়ে আমার অভিষেকের সময় থেকে গত ১৫ বছর ধরে উসমান আমার পাশে ছিল। সে আমার প্রতি সবসময় দারুণ ছিলেন এবং আমার বন্ধু। কিন্তু এখানে মানুষের বাস্তব জীবন জড়িয়ে আছে। বিষয়টি অত্যন্ত গুরুতর। গতকাল সংবাদে আমার স্ত্রী বেকিকেও দেখেছি। এসব ঘটনা শুধু খেলোয়াড়দের নয়, তাদের পরিবারকেও প্রভাবিত করে। আর আমি তো এই ঘটনার সঙ্গে তুলনামূলকভাবে কম জড়িত একজন। হয়তো এই সপ্তাহে আমি আলোচনার কেন্দ্রে চলে এসেছি। কিন্তু আট বছর আগের সেই ঘটনা খেলোয়াড়দের জন্য, আমাদের সবার জন্য এবং অস্ট্রেলীয় ক্রিকেটের জন্য ছিল অত্যন্ত বেদনাদায়ক। সমর্থকদের জন্যও বিষয়টি ছিল কষ্টের। তাই এতটা হালকাভাবে ও দায়িত্বহীনভাবে বিষয়টি সামনে নিয়ে আসাকে আমি ঠিক মনে করি না। এসব বিষয় নিয়েই এখন আমাকে ভাবতে হচ্ছে।'

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, তিন ঘণ্টার মধ্যে বিএনপি নেতা বহিষ্কার

    সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, তিন ঘণ্টার মধ্যে বিএনপি নেতা বহিষ্কার